× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

ডেস্ক

ফিফা ফুটবল ২০২৬ বিশ্বকাপে আসছে নতুন নিয়ম

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
ফিফা ফুটবল ২০২৬ বিশ্বকাপে আসছে নতুন নিয়ম

নতুন আঙ্গিকে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে আসছে নতুন নিয়মও।মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর আয়োজনে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপের ২০২৬ সালের আসর। যেখানে প্রথমবারের মতো খেলবে ৪৮টি দল। গরমের কথা বিবেচনা করে বিশেষ একটি সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা।

উত্তর আমেরিকা অঞ্চলে বিশ্বকাপের সময় আবহাওয়া বেশ উষ্ণ থাকবে। এমনকি এটাই হতে পারে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে উষ্ণতম আসর। তবে আবহাওয়া যেমনই হোক না কেন, সব ম্যাচের প্রতি অর্ধের মাঝামাঝি সময়ে দেওয়া হবে পানি পানের বিরতি। তার মানে, প্রতি অর্ধের ২২ মিনিট পর খেলা বন্ধ করে দেবেন রেফারি।

সোমবার (৮ ডিসেম্বর) দেওয়া এক বিবৃতিতে ফিফা বলেছে, নতুন নিয়মটি আগের নিয়মগুলোকে আরও সহজ করে তুলবে। আগের নিয়ম অনুযায়ী, ম্যাচ শুরুর সময় তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে প্রতি অর্ধের ৩০ মিনিট পর ‘কুলিং ব্রেক’ দেওয়া হতো।

প্রসঙ্গত, এই বছরের জুন-জুলাই মাসেই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয় নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ। সেই টুর্নামেন্টেই অতিরিক্ত তাপমাত্রা ও আদ্রতা প্রভাব পড়েছিল কিছু ম্যাচে। রাখতে হয়েছিল অতিরিক্ত পানি ও তোয়ালে।


এ ক্যটাগরির আরো খবর..