অগ্নিনির্বাপণের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে বহুমাত্রিক সেবাকাজে অংশগ্রহন করছে। ভিশন-২০২১ এবং এসডি জি-২০৩০ বস্তবায়নের অংশ হিসেবে আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করার লক্ষ্যে ইতোমধ্যে ফায়ার একাডেমি প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। এরই ধারাবহিকতায় জাতীয় বিশ্ববিদ্যালেয় অধীনে “মস্টার্স ইন ফায়ার সায়েন্স” চালু হতে যাচ্ছে। বললেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন।
আজ ৬ নভেম্বর নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মালটিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জের পূর্বাচলে অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মালটিপারপাস কমপ্লেক্সে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বেলুন উড়িয়ে এবং কেক কেটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী, বীর প্রতীক এমপি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব জনাব মোঃ শহিদুজ্জামান।
সারাদেশে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯। দুর্যোগ প্রশমনে দেশব্যাপী সচেতনতা সৃষ্টি করতে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বহুমুখী কার্যক্রম জনসম্মুখে তুলে ধরে, এই প্রতিষ্ঠানের আত্মনিবেদিত অগ্নিসেনা, উদ্ধারকর্মী ও অগণিত স্বেচ্ছাসেবীদের প্রতি জনগণের সহযোগিতা বৃদ্ধি করতে পালিত হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০১৯। এ উপলক্ষেআগামী ১২ নভেম্বর পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনের মাধ্যমে দেশব্যাপী চালু থাকা ৪১১টি ফায়ার স্টেশনে বিস্তারিত কর্মসূচি পালন করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল। এ বছর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, “সচেতনতা, প্রশিক্ষণ ও প্রস্তুতি; দুর্যোগ মোকাবেলার সর্বোত্তম উপায়।”
সপ্তাহ পালনের গুরুত্ব বর্ণনা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৯ উদ্বোধনের মধ্যদিয়ে এ অধিদপ্তরের সকল সদস্য প্রচার ও প্রচারনার মাধ্যমে সারাদেশে জন সাধারণের মাঝে সতেচনতাবৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
ফায়ার সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানের কুচকাওয়াজ শেষে সূচনা বক্তব্যে অনুষ্ঠানের বিশেষ অতিথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবাবিভাগের সম্মানিত সচিব জনাব মোঃশহিদুজ্জামান বলেন, “বর্তমান সরকার উন্নয়নের অংশ হিসেবে ৪১১ ফায়ারস্টেশন চালু হয়েছে যা তার সরকারের পূর্বে সংখ্যা অনেক কমছিল”।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক, এমপি বলেন, “আমাদের দেশে যেভাবে অর্থনীতি এগিয়ে চলছে, চারিদিকে শিল্পবিপ্লব শুরু হয়েছে তাই ফায়ার সার্ভিসের প্রয়োজন অপরিসীম। ফায়ার সার্ভিসের সদস্যদের কথা বলতে গিয়ে তিনি আরও বলেন তারা জীবন দিয়ে সেবাপ্রদানে আন্তরিক তা প্রমান করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামানখান এমপি বলেন, “যুগের চাহিদা অনুযায়ী দ্রুত শিল্পায়ন ও নগরায়নের ফলে আধুনিক বিশ্বে ফায়ার সার্ভিসের গুরুত্ব দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যতিক্রম নয়। যেহেতু বাংলাদেশ একটি দুর্যোগপূর্ণ দেশ ফায়ার সার্ভিস ফার্স্টরেসপন্ডার হিসেবে কাজ করছে। সেজন্য ফায়ার সার্ভিসের সদস্যদের দেশেবিদেশে প্রশিক্ষণের মধ্যমে দক্ষ করে তুলছি। তিনি আর বলেন ভূমিকম্প মোকাবেলার জন্য ইতোমধ্যে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সমন্বয়ে জনসাধারণকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিস সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী পেশাগত কাজে অসীমসাহসীকতা ও বীরত্ব প্রদর্শন করে জাতীয় সম্পদ ও মূল্যবান জীবন রক্ষায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয় পদক প্রাপ্ত অগ্নিসেনা ও কর্মকর্তাদের পদক পরিয়ে দেন। তিনি মনোজ্ঞ কুচকাওয়াজ অনুষ্ঠানে অভিবাদন গ্রহণ করেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেশন কার্যক্রমের ওপর প্রদর্শিত বর্ণিল মহড়া প্রত্যক্ষ করেন। প্রধান অতিথিসহ সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে শেষ করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- ২০১৯ উদ্বোধনী অনুষ্ঠানের ধারাবাহিক কার্যক্রম নিম্নে উল্লেখ করা হলো- অনুষ্ঠান দুটি পর্বে ভাগ করা হয়েছে-
প্রথম পর্বঃ উদ্বোধন ঘোষণা এবং কুচকাওয়াজের সালাম।
১। ব্যান্ড দলের মাঠে প্রবেশ
২। প্যারেড অ্যাডজুটেন্ট-এর নেতৃত্বে প্যারেডের মাঠে প্রবেশ
৩। প্যারেড কমান্ডারের মাঠে প্রবেশ
৪। প্যারেড হস্তান্তর
৫। মাননীয় প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের শুভাগমন
৬। প্রধান অতিথিকে ফায়ার সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণার অনুরোধ
৭। প্রধান অতিথিকে বেলুন ওড়ানো।
৮। জাতীয় ধ্বনি দিয়ে প্রধান অতিথিকে কুচকাওয়াজ দলের সশ্রদ্ধ অভিবাদন জ্ঞাপন।
দ্বিতীয়পর্বঃ– অপারেশনাল কর্মকান্ডের ওপর বর্ণিল মহড়া প্রদর্শন, বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রীয়পদক প্রদান এবং মাননীয় প্রধান অতিথির মূল্যবান ভাষণ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃসাজ্জাদ হোসাইন, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের সকল কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনের গুরুত্ব তুলে ধরে জানিয়েছেন, “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সেবাধর্মী কার্যক্রমের সঙ্গে জনসাধারণের সম্পৃক্ততা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিই এর মূললক্ষ্য। ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালনের মাধ্যমে সেলক্ষ্য পূরণ করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক”।