ফার্স্ট ফাইন্যান্সের এমডি হিসেবে যোগদান করলেন মোঃ মোর্তজা

ফার্স্ট ফাইন্যান্সের এমডি হিসেবে যোগদান করলেন মোঃ মোর্তজা

ফাস্ট ফাইনান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন গাউস-উল-ওয়ারা মোঃ মোর্তজা।

গত ৩১ আগষ্ট, ২০২২ ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক(এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) হিসেবে যোগদান করেছেন। এর আগে তিনি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উপব্যস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

গাউস-উল-ওয়ারা মোঃ মোর্তজা ১৯৮৫ সালে বাংলাদেশ শিল্প ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। একাধিক ব্যাংকের শাঁখা ব্যবস্থাপক, আঞ্চলিক প্রধান ও প্রধান কার্যালয়ে গুরুত্বপূর্ণ বিভাগে দীর্ঘ ৩৬ বছর দায়িত্ব পালন করেছেন তিনি।

গাউস-উল-ওয়ারা মোঃ মোর্তজা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর (ফিন্যান্স) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেজ অ্যাডমিনিস্ট্রেশন (আইইবিএ) থেকে এমবিএ সম্পন্ন করেছেন। এছাড়াও তিনি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (ডিএআইবিবি) এর একজন ডিপ্লোমা সহযোগী। জনাব মোঃ মোর্তজা দেশে ও বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহন করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।