× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ফাইনালে বার্সা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: সেমিফাইনালে ইনজুরির কারণে ছিলেন না লিওনেল মেসি ও নেইমার দ্য সিলভা। তাতে কী? তাদের ছাড়াই গুয়াংজুর বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে কাতালানরা। পাশাপাশি নিশ্চিত করেছে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনাল। বার্সার হয়ে জয়সূচক তিনটি গোলই করেন লুইস সুয়ারেজ। রোববারের বিগ ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট।

চীনের ক্লাবটির বিপক্ষে বৃহস্পতিবার গোল পেতে ৩৮ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বার্সেলোনাকে। ম্যাচের ৩৯ মিনিটে দূর পাল্লার শট নেন ইভান রাকেটিক। তার বলটি রুখে দেন ‍গুয়াংজুর গোলরক্ষক সুয়াই লি। কিন্তু বল তার হাত থেকে ফসকে সামনে চলে যায়। সেই বল পেয়ে যান লুইস সুয়ারেজ। গোল করার এমন সহজ সুযোগ হাতের নাগালে পেয়ে কাজে লাগাতে ভুল করেননি উরুগুইয়ান তারকা (১-০)। আর সুয়ারেজের গোলে ভর করে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিশ্রামে গিয়েছে লুইস এনরিকের শিষ্যরা।

বিরতির পর গোল ব্যবধান দ্বিগুণ করতে বেশি সময় নেয়নি কাতালানরা। ম্যাচের ৫০ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। এবারও গোলদাতা লুইস সুয়ারেজ। থ্রো এর মাধ্যমে তাকে এই গোল পেতে সহায়তা করেন আন্দ্রেস ইনিয়েস্তা।

ম্যাচের ৬৭ মিনিটে গুয়াংজুর পেনাল্টি বক্সের মধ্যে মুনির আল হাদ্দাদিকে ফাউল করেন হুয়াং বোয়েন। ফলে দৃষ্টিগোচর হওয়ায় রেফারি পেনাল্টির বাঁশি বাজাতে ভুল করেননি। পেনাল্টি থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন লুইস সুয়ারেজ। আর বার্সেলোনা এগিয়ে যায় ৩-০ গোলে। বাকি সময়ে বার্সেলোনা যেমন গোল ব্যবধান বাড়াতে পারেনি। তেমনি গুয়াংজুও পারেনি ব্যবধান কমাতে। ফলে ৩-০ গোলের জয় তুলে নিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালের টিকিট পায় কাতালানরা।


এ ক্যটাগরির আরো খবর..