× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা ব্যর্থ, ফাঁস হলো উদ্ধারকৃত শিশুর পরিচয়

Kishori
হালনাগাদ: শুক্রবার, ১ মে, ২০২০
পটলের ক্ষেতে নবজাতক

আঃজলিল: যশোরের শার্শায় মাঠ থেকে নবজাতক উদ্ধার, কৃষকের ঘরে পেল ঠাই! কৃষকের নাতি কৃষকেরই জানা নাই! শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টায় ব্যর্থ সেই কৃষক পরিবার! যে নবজাতক পরিচয় বিহীন মাঠে পড়ে ছিল আর যে কৃষক উদ্ধারের নামে মিথ্যা অভিনয় করে যাচ্ছে, তারা আসলে এক পরিবারেরই!

কিন্তু মিথ্যা অভিনয় করলো কেন? অজ্ঞাত নবজকের পরিচয় কি? এখন সে কোথায়? এসব প্রশ্নের উত্তর খুজতে গিয়ে বের হল আসল রহস্যময় অসামাজিক কার্যকলাপের মুল সত্য ঘটনা।

৩০ এপ্রিল বৃহস্পতিবার ভোরে উপজেলার কাঠুরিয়া গ্রামের পটল ক্ষেতের আইলের উপর থেকে বস্তাবন্দী অজ্ঞাত নবজাতক শিশুটি উদ্ধার করেন বজলুর রহমান নামের এক কৃষক। ওই ঘটনা নিয়ে এলাকা সরগম হয়ে ওঠে। বাচ্চাটার কি হবে? তার কি পরিচয় হবে? কি ভাবে হবে সমাধান!

এলাকাজুড়ে হইচই শুরু হয়। নবজাতক শিশু ছেলেটি নেওয়ার জন্য চারিদিক থেকে লোকজন মরিয়া হয়ে উঠে।

কিন্ত বজলুর রহমান এই উদ্ধারের মিথ্যা নাটক টি বাচ্চাটি বেচার জন্য উদ্দেশ্যে করেনি। সে শুধু শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছিল। কিন্তু পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে যাবে সে জানতো না। তখনই বের হয় আসলে নবজাতক শিশুটি কার!

কৃষক বজলুর রহমানের ভাই ফজলুর রহমানের স্বামী পরিত্যক্তা কলেজ পড়ুয়া মেয়ের সদ্য প্রসব করা নবজাতকটি আসলে তাদের পরিবারেরই সদস্য! ভাতিজার অবৈধ সন্তানকে নিজের করার জন্য এ অভিনয়।

এ বিষয়ে বিস্তারিত পড়তেঃ শার্শায় পটল ক্ষেতে সদ্য নবজাতক শিশু উদ্ধার

মুল ঘটনা হলো, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার শ্রীরামকাটি কুলি গ্রামের সাকিল হোসেন বকুল নামে এক কুল ব্যবসায়ী ও নাজমা খাতুনের অবৈধ সম্পর্কের ফসল এই নবজাতক বাচ্চাটি।

নবজাতক বাচ্চাটি যে নাজমা খাতুনের এটা তার পরিবার অস্বীকার করলেও সাংবাদিকদের কাছে নাজমা খাতুন সত্যটি স্বীকার করেছে। সে তার বড় চাচি বজলুর স্ত্রীর কথা অনুযায়ী তাতে রাজি হয়। কারন, নিঃসন্তান বজলুর স্ত্রীর একটা সন্তানের প্রয়োজন ছিলো। এক ঢিলে দুই পাখি।

তারা সমাজের মানুষকে মিথ্যা অভিনয় করে নিজেদের বাচ্চা নিজেদের করার জন্য এত লোক দেখানো নাটক করলো। বাচ্চা তাদের বাড়িতেই থাকবে কিন্তু সবাই জানবে বাচ্চা তারা মাঠে কুড়িয়ে পেয়েছে। কিন্তু সত্য কি চাপা থাকে? পরিচায় দেওয়ার মালিক আল্লাহ!


এ ক্যটাগরির আরো খবর..