× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

ফরিদপুর-২, আ’লীগের নির্বাচণী জনসভা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: জাতীয় সংসদের উপনেতা ও ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে সালথায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ ডিসেম্বার) বিকাল ৪ টায় উপজেলা যদুনন্দী ইউনিয়নের নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ নির্বাচনী জনসভার আয়োজন করেন। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, সংসদ উপনেতার কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।

যদুনন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ রব মোল্যার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, প্রফেসর মিঞা লুৎফর রহমান, উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা শাহ জামান বাবুল কাজী, ইটালী আওয়ামী লীগের সাংগঠণিক সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর যুগ্ম সম্পাদক সেলিম মোল্যা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, উপজেলা যুবলীগের সহসভাপতি খোন্দকার শাহজাহান সাজ্জাদ, সাংগঠণিক সম্পাদক আলীমুজ্জামান নয়ন, যুবলীগ নেতা রুমান মিয়া, গাজী কামরুজ্জামান, ইলিয়াছ হোসেন, লিপন মোল্যা প্রমূখ।

এসময় লাবু চৌধুরী বলেন, আওয়ামী দেশে ব্যাপক উন্নয়ন করেছে। এতো উন্নয়ন কোন সরকার, কোনদিন করেনি। বিএনপি ক্ষমতায় থাকাকালীন দেশে খুন-গুম, রাহাজানি-মারামারী, অনেক বেশি ছিলো। আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশের মানুষ শান্তিতে বসবাস করছে। তাই আগামী ৩০ ডিসেম্বার নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও উন্নয়ন করার সহযোগিতা করুন।


এ ক্যটাগরির আরো খবর..