ফরিদপুর সালথায় ঐতিহ্যবাহী পিঠা মেলা অনুষ্টিত

আবু নাসের হুসাইন(সালথা প্রতিনিধি)ঃ ফরিদপুরের সালথায় নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের আয়োজনে ঐতিহ্যবাহী পিঠা মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় ১২টি স্টলে প্রায় একশ রকমের দেশীয় পিঠা স্থান পায়।

সোমবার সকালে কলেজ মাঠে এ পিঠা মেলার উদ্বোধন করেন কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি আয়মন আকবর চৌধুরী বাবলু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর মিঞা লুৎফর রহমান, কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান, উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের হাসান, প্রভাষক শ্যামলী আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান চয়ন, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, জেলা পরিষদের সদস্য আ. রব মোল্যা, বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী দেলোয়ার হোসেন প্রমুখ।

পরে অতিথিরা মেলার স্টলগুলো ঘুরে দেখেন এবং পিঠার স্বাদগ্রহণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।