× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

ফরিদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Biswajit Shil
হালনাগাদ: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯

আবু নাসের হুসাইন, নিজস্ব প্রতিবেদকঃ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের মুজিব সড়কস্থ ফরিদপুর প্রেস ক্লাবের নিজস্ব মিলনায়তনে দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক হাসান উজ্জামানের সঞ্চালনায় মঞ্চে উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক স্যার জগদীশ চন্দ্র ঘোষ, অধ্যাপক শাহজাহান, প্রেস ক্লাবের সহ-সভাপতি সাজ্জাত হোসেন রনি, কামরুজ্জামান সোহেলসহ নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। বিভিন্ন আয় ব্যয় সংক্রান্ত তথ্য পেশ করেন অর্থ সম্পাদক সাহাদাত হোসেন তিতু।

এছাড়া বক্তব্য রাখেন ক্লাবের বিভিন্ন সদস্যরা তারা তাদের বক্তব্যে অসাধ্য সাধন ফরিদপুর প্রেসক্লাবের আধুনিক ভবন নির্মাণের অগ্রগতির জন্য সভাপতিকে ধন্যবাদ জানান।

এছাড়া ক্লাবের যাত্রাকালীন সময়ের কয়েকজন প্রবীন সাংবাদিককে আজীবন সম্মাননা প্রদান করা হয়। ২য় পর্বে শুভেচ্ছা জ্ঞাপন ও প্রীতি ভোজে অংশ নেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, ফরিদপুর পৌর মেয়র শেখ মাহ্তাব আলী মেথু, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঝর্না হাসান, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যাসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুশিল সমাজের ব্যক্তিবর্গ।

এ সময় ফরিদপুরের জেলা প্রশাসককে প্রেস ক্লাব মঞ্চে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..