ফরিদপুর জেলা বিএনপি’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠিত

ফরিদপুর জেলা বিএনপি’র উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান অনুষ্ঠিত
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা বিএনপি’র উদ্যোগে প্রেসক্লাবের সামনে আজ সোমবার সকাল ১১ টায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন  ফরিদপুর জেলা বিএনপি’র আহবায়ক সৈয়দ মুদাররেস আলি ইছা, সদস্য-সচিব একে কিবরিয়া স্বপন, মহানগর বিএনপি’র আহবায়ক এএফএম কাইয়ুম  জঙ্গি , সদস্য সচিব গোলাম মোহাম্মদ মিরাজ, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আজম খান, কোতোয়ালি থানা বিএনপির সভাপতি নাজমুল হাসান চৌধুরি রঞ্জন, যুবদল সভাপতি রাজিব হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক খায়রুল আলম বাকের, ছাত্রদল সভাপতি আদনান হোসেন অনু সাধারণ সম্পাদক তানজিরুল ইসলাম কায়েস সহ অন্যান্যদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।