× Banner
সর্বশেষ
আওয়ামী লীগের আমলে প্রতি বছর গড়ে প্রায় ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার -প্রধানমন্ত্রী সংসদ অধিবেশনে দুটি বিষয়ে প্রতিবাদ জানিয়ে বিরোধীদলের ওয়াকআউট বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ ভূমি প্রতিমন্ত্রীর বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ টেকসই ও কার্যকর প্রকল্প বাস্তবায়নে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন কোটালীপাড়ায় বেশি দামে তেল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা  চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না -চসিক মেয়র

অনলাইন ডেস্ক

ফরিদপুরে বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক 

admin
হালনাগাদ: শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
ফরিদপুরে বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী আটক 

ফরিদপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজাসহ শামীম হোসেন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। শনিবার সকালে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন কোমরপুর গ্রামস্থ রাজবাড়ী- ফরিদপুর হাইওয়ে এর উপর অভিযান চালিয়ে তাকে আটক করে। ফরিদপুর  র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর  ক্যাম্পের কোম্পানী অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে শনিবার সকালে ফরিদুর জেলার কোতয়ালী থানাধীন কোমরপুর গ্রামস্থ রাজবাড়ী-ফরিদপুর হাইওয়ে এর উপর চেকপোস্ট স্থাপন করতঃ অভিযান পরিচালনার মাধ্যমে মোঃ শামীম হোসেন(৩৪), পিতা-মোঃ আতিয়ার রহমান, সাং-চৌড়হাস কুঠিপাড়া, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করেন। এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৩৯৬ (তিনশত ছিয়ানব্বই) বোতল ফেন্সিডিল, ৪ (চার) কেজি গাঁজা, মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি এ্যাম্বুলেন্স, ১টি সীমকার্ড, ১টি মোবাইল ফোন ও ১ হাজার টাকা জব্দ করা হয়। ধৃত আসামীর স্বীকারোক্তি থেকে জানা যায় সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী, সে দীর্ঘদিন যাবৎ উক্ত এ্যাম্বুলেন্স যোগে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়ক ব্যবহার করে ফেন্সিডিল এবং গাঁজার চালান নিয়ে ফরিদপুর জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে আসছে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।


এ ক্যটাগরির আরো খবর..