× Banner
সর্বশেষ
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও ভারতের মধ্যকার মৈত্রীর মূলে রয়েছে মহান মুক্তিযুদ্ধ – স্পিকার মাঝ রাতে ডাব গাছের চূড়ায় তরুণের কান্ড,উদ্ধার করলো ফায়ার সার্ভিস বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে বিবিএসকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে কাজ চলছে – পরিকল্পনা প্রতিমন্ত্রী ইতিহাসে প্রথমবারের মতো নারী সেনাপ্রধান নিয়োগ দিচ্ছে অস্ট্রেলিয়া সাব-রেজিস্ট্রার বদলি বাণিজ্যে আসিফ নজরুলের সঙ্গে নেপথ্যে রমজান মাইকেল গং নিবন্ধিত বাংলাদেশিদের দ্রুত প্রত্যাবাসনে আইওএমকে অনুরোধ রাষ্ট্রদূতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাংলা নববর্ষ উৎসব উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি নীলফামারীতে বন্ধ টেক্সটাইল মিল তিন মাসে চালুর আশা বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে জমির দ্বন্দে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা

Kishori
হালনাগাদ: বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
জমিসংক্রান্ত দ্বন্দে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ও তার ভাইকে গুরুতর আহত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় জমিসংক্রান্ত দ্বন্দে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা ও তার ভাইকে গুরুতর আহত করার ঘটানা ঘটেছে।

বুধবার (১ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের মধ্য শালেপুর ৫নং ওয়ার্ডে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।এ ঘটনায় নিহত ব্যাক্তির নাম ওহাব মোল্যা(৩৫) । আহত তার ছোট ভাই ইমারত মোল্যা(৩০)কে জরুরী চিকিৎসারত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা উভয়েই ওই ইউনিয়নের পশ্চিম শালিপুর গ্রামের বাসিন্দা মৃত বারেক মোল্যার পূত্র।

চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ূন সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চাচাত ভাইদের সাথে জমি ভাগাভাগি নিয়ে এই হত্যা কান্ড হয়েছে।

৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ূন সেখ আরো বলেন, মধ্য শালিপুর গ্রামের বাসিন্দা খালেক মোল্যার ছেলে আইয়ূব মোল্যা(৩৫), বক্কার মোল্যা(৩৩) ও মাসুদ মোল্যা(৩১) এর সাথে শরিকী জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওহাবদের সাথে বিরোধ ছিল। এরা সম্পর্কে চাচাতো ভাই। ঘটনার সময় ওহাব ও তার ভাই ইমারত তাদের ভাগের অংশের সরিষা কাটতে গেলে ওই তিন চাচাতো ভাই এসে বাধাঁ প্রদান করে। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই তিন ভাই দেশীয় অস্ত্র দিয়ে ওহাব ও ইমারতকে এলাপাথারী কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে ওহাব মারা যায় এবং ইমারতকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুরে হাসপাতালে পাঠায় এলাকাবাসী।

চরভদ্রাসন থানা পরিদর্শক মিন্টু মন্ডল এ হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে বলেন ‘ঘটনার খবর পেয়ে তারা ঘটানাস্থলে পুলিশ পাঠিয়ে ওহাবের লাশ উদ্ধার করেছেন। এবং এ হত্যার ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।হত্যাকারীদের দ্রুতই গ্রেফতার করা হবে’।


এ ক্যটাগরির আরো খবর..