× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
অর্ধগলিত লাশ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা খাল থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের (বয়স আনুমানিক ৪৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১২টার দিকে খালের পানিতে লাশটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্রমিকেরা খালে পাটের আশ ছাড়ানোর কাজ করছিলেন। এ সময় পানিতে ভাসমান অবস্থায় একটি অর্ধগলিত লাশ দেখতে পেয়ে তারা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

লাশের পরনে ছিল শুধু একটি লুঙ্গি। শরীরের অধিকাংশ অংশে পচন ধরেছে এবং পোকায় ক্ষতবিক্ষত হয়ে গেছে। এতে মৃত্যুর সময় ও কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “লাশটি এতটাই বিকৃত হয়ে গেছে যে, পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। ধারণা করছি, এটি অন্য কোথাও থেকে পানির স্রোতে ভেসে এসেছে। আমরা পরিচয় শনাক্তে কাজ করছি।”

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ইতোমধ্যে আশপাশের থানাগুলোকেও জানানো হয়েছে কেউ নিখোঁজ রয়েছে কিনা।

এদিকে এ ঘটনা ঘিরে এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..