ফরিদপুরে এনসিপির বর্ণাঢ্য বিজয় মোটরসাইকেল শোভাযাত্রা

ফরিদপুরে এনসিপির বর্ণাঢ্য বিজয় মোটরসাইকেল শোভাযাত্রা

মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক ও ফরিদপুর-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মো. হাসিবুর রহমান (অপু ঠাকুর) শোভাযাত্রার নেতৃত্ব দেন। শোভাযাত্রায় জেলা এনসিপির সদস্য সচিব সাইফ হাসান খান সাকিবসহ দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বিজয়ের দিনটি উপলক্ষে কয়েক শতাধিক মোটরসাইকেল নিয়ে নেতাকর্মীরা জাতীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

শোভাযাত্রাটি বোয়ালমারী রেলস্টেশন থেকে শুরু হয়ে তিন উপজেলার গুরুত্বপূর্ণ বাজার ও সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বোয়ালমারী রেলস্টেশনে এসে শেষ হয়। পথে বিভিন্ন স্থানে তাৎক্ষণিক পথসভায় পরিণত হয়।

পথসভায় বক্তব্যে মো. হাসিবুর রহমান বিজয়ের চেতনা ধারণ করে ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, ‘উন্নয়ন শুধু অবকাঠামো নয়, মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন।’

ফরিদপুর-১ আসনের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে যথাযথ অগ্রগতি না হওয়ায় তরুণ সমাজ হতাশ। তিনি শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ ও স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে পরিবর্তন আনার সংকল্প ব্যক্ত করেন।

অপু ঠাকুর মহান বিজয় দিবসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।