× Banner
সর্বশেষ
আগস্টের শেষে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: সর্বনিম্নে নামবে অভিবাসন ব্যয় পাকিস্তানের কোয়েটার কয়লাখনিতে বিস্ফোরণ: নিহত ১৮, আটকা আরও ২৪ শ্রমিক পাকিস্তানে সহিংসতা বৃদ্ধি: প্রাণহানি ও নিরাপত্তা সংকট ঘিরে উদ্বেগ বিশ্ব রেঞ্জার দিবস ২০২৬: ইতিহাস, প্রতিপাদ্য, গুরুত্ব ও রেঞ্জারদের অবদান আজ ৩১ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ৩১ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত বেশ কয়েকজন কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে অধিকতর জনবান্ধব – জনপ্রশাসন উপদেষ্টা স্বাস্থ্য খাতকে আরও শক্তিশালী করতে চিকিৎসকদের সহযোগিতা অপরিহার্য – স্থানীয় সরকার মন্ত্রী সুদের টাকার জন্য বিধবার গাভী নিয়ে গেলেন দাদন ব্যবসায়ী

নিউজ ডেস্ক

ফরিদপুরে অস্ত্রসহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

admin
হালনাগাদ: রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
ফরিদপুরে অস্ত্রসহ ৭ ডাকাতকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

আবু নাসের,সফরিদপুর ব্যুরো: ফরিদপুরে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দ পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলো- লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামের মোজাম সরদারের ছেলে রায়েব আলী সরদার (৪০), মিন্টু সরদার (৩৬), নগরকান্দা উপজেলার ছাগলদী গ্রামের আবুল হাশেম শেখের ছেলে আশরাফুল শেখ (৩২), সালথা উপজেলার কাগদী সজ্জনকানাদা গ্রামের আইয়ুব আলী শেখের ছেলে মো. মিজান শেখ (৪০), রাজবাড়ীর কালুখালী উপজেলার দয়ারামপুর গ্রামের শাহজাহান মণ্ডলের ছেলে মো. আলেপ মণ্ডল ওরফে সাগর (৩০), ফরিদপুর পৌরসভার চর কমলাপুরের শেখ সাহিদের ছেলে শেখ মোশারাফ হোসেন ওরফে মুছা (৩১) ও ফরিদপুর পৌরসভার বিলমামুদপুর হাজী ভ্রমরদী বেপারীর ডাঙ্গী এলাকার শেখ ইমানের ছেলে মোশারফ হোসেন ওরফে মুসা (৪০)।
এ সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় পিস্তল, একটি খেলনা পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রামদা, একটি বড় ছোরা ও ২১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (১৬ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার।
সুমন রঞ্জন সরকার জানান, আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় তিনটি মামলা করা হয়েছে। বিকেলে তাদের সাতদিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..