× Banner
সর্বশেষ
জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানির সম্ভাব্য সাময়িক সংকট মোকাবিলায় সরকারের প্রস্তুতি গ্রহণ গভীর নলকূপে গোসলকে কেন্দ্র করে শিশুকে আহত : থানায় অভিযোগ ঝিনাইদহ বিসিক সম্প্রসারণের লক্ষ্যে অংশীজনের সাথে মতবিনিময় ববি হাজ্জাজসহ ৮ প্রতিমন্ত্রী পেয়েছেন আরো মন্ত্রনালয়ের দায়িত্ব পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর সাথে ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ চাঁদাবাজ-দাগি আসামিদের বিরুদ্ধে সারাদেশে সাঁড়াশি অভিযান হবে -স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালকের সাক্ষাৎ শান্তি ও নিরাপত্তায় আমি আমৃত্যু আপনাদের পাশে থাকবো -এম জিলানী

নাজমুল হাসান নিরব, ফরিদপুর

ফরিদপুরে অগ্নিকাণ্ডে দোকানসহ মালামাল পুড়ে ছাই

Dutta
হালনাগাদ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাপ বাজারে অগ্নিকাণ্ডে এক দোকানীর দোকানঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

রবিবার দিবাগত গভীর রাতে এ দূর্ঘটনা ঘটে। এসময় দোকানে থাকা ফ্রিজ টিভি ও মালামালসহ ১০ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে দাবি করেছেন  দোকান মালিক দেলোয়ার হোসেন।

সালথা ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দোকানটি সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়।

প্রদক্ষদর্শী ইব্রাহিম মোল্লা বলেন, রাত দশটার দিকে  দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় দোকান মালিক দোলোয়ার,  হঠাৎ রাত আনুমানিক ২ টার দিকে আগুনের লেলিহান শিখা উপরে উঠে যায়  প্রতিবেশীরা চিৎকার চেচামেচি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে ততক্ষণে দোকানটি পুড়ে যায়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সালথা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ  হারুন অর রশীদ বলেন,  অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের ফায়ার সার্ভিসের টিম যায়।  কিন্তু আমরা যাওয়া আগেই দোকানটি পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে প্রাথমিক ভাবে ধারনা করা যায়।


এ ক্যটাগরির আরো খবর..