আবু নাসের হুসাইন: ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমার মোড়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ্যাড. জামাল হোসেন মিয়ার সার্বিক তত্বাবধানে আজ মঙ্গলবার বিকালে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করেন।
জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সর্দারের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য, নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, তরুন সমাজ সেবক এ্যাড. জামাল হোসেন মিয়া।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান চৌধুরী মারুফ হোসেন বকুল, জেলা পরিষদের সদস্য কামাল হোসেন, জেলা পরিষদের মহিলা সদস্য আঞ্জুমান আরা বেগম, ডাঙ্গী ইউপি সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান সর্দার বুলবুল, রামনগর ইউপি চেয়ারম্যান আঃ কুদ্দুছ ফকির, চরযোশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান সাহেব প্রমূখ।
আলোচনা সভা বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে মাহফিল শেষে উপস্থিতি হাজার হাজার জনতার মাঝে খাবার বিতরণ করা হয়।




