× Banner
সর্বশেষ
আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ 

ফখরুলসহ ৬৩ জনের অভিযোগ গঠন শুনানি ৩০ ডিসেম্বর

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ৩০ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল ঢাকা মহানগর হাকিম লুৎফর রহমান শিশির  এ দিন ধার্য করেন।

মঙ্গলবার মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিলে। মির্জা ফখরুল চিকিৎসার জন্য বিদেশে থাকায় আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী অ্যাডভোকেট সৈয়েদ জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির হরতাল চলাকালে শেরেবাংলা নগর থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শেরেবাংলা নগর থানার এএসআই রুহুল আমীন মামলাটি করেন। ২০১৪ সালের ১২ জানুয়ারি শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদসহ ৬৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।


এ ক্যটাগরির আরো খবর..