× Banner
সর্বশেষ
পর্যাপ্ত সম্পদ সরবরাহ এবং আধুনিক সক্ষমতা বৃদ্ধির আহ্বান বাংলাদেশের আজ ১৯ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ মে (৪ জ্যৈষ্ঠ) মঙ্গলবারের পঞ্চাঙ্গ ও ইতিহাসের এইদিনে সমষ্টিগতভাবে সকলকে নিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে হবে -ভূমি প্রতিমন্ত্রী জাদুঘরকে আরো আধুনিক ও জনসম্পৃক্ত করে তুলতে হবে -সংস্কৃতি মন্ত্রী আধুনিক অপরাধ দমনে এবং সাইবার ক্রাইম প্রতিরোধে সর্ব্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন -স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার -ভূমিমন্ত্রী র‍্যাবকে জনবান্ধব ও দায়িত্বশীল বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী আজ ১৮ মে সোমবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ মে সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

প্লেস্টেশন ভিআর-এ খেলার জন্য শতাধিক গেইম

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: জাপানি গেইম জায়ান্ট সনি’র প্রধান নির্বাহী কাজ হিরাই দাবি করেছেন, প্লেস্টেশনের ভিআর নিয়ে কাজ করার জন্য ২শ’রও বেশি ডেভেলপার সাইন আপ করেছেন। ভিআর হেডসেটটির জন্য শতাধিক গেইম বানানোর কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

বিবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভার্চুয়াল রিয়ালিটি খাতে সনির কৌশল সম্পর্কে হিরাই-এর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ডেভেলপমেন্ট দিক থেকে প্লেস্টেশন ভিআর বেশ ভালো সুবিধাজনক অবস্থানে আছে।

হিরাই বলেন, “প্লেস্টেশন ভিআর প্রোগ্রামের জন্য আমাদের সঙ্গে দুই শতাধিক ডেভেলপার সাইন-আপ করেছেন, প্লেস্টেশন ভিআর-এ খেলার জন্য শতাধিক গেইম বানাতে কাজ করছেন তারা। আমরা কনটেন্ট নির্মাতাদের কাছ থেকে যে সমর্থন পাচ্ছি, এটা তারই প্রমাণ বলে মনে করি আমি।”

গেইম নিয়ে হিরাই-এর আনুমানিক হিসাব কতটা সঠিক তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে সিনেট। ২০১৫ সালের ডিসেম্বরে প্লেস্টেশন ভিআর-এর জন্য তৈরি মোট ৬টি গেইম দেখিয়েছিল সনির মার্কেটিং বিভাগ। ওই গেইমগুলো হলো- রেজ, ইগল ফ্লাইট, ১০০ ফিট রোবট গলফ, এইস কমব্যাট ৭, জোম্বি ট্যাক্সি গেইম আর জব সিমুলেটর।

তবে ডেভেলপারদের কাছ থেকে ভাল সমর্থন পাচ্ছেন বলে চলতি বছরেই ভাল কিছু পণ্য বাজারে আসবে বলে আশা প্রকাশ করেছেন হিরাই।

২০১৬ সালের প্রথমার্ধেই প্লেস্টেশন ভিআর-এর বাণিজ্যিক সংষ্করণ বাজারজাত করা হবে বলে ঘোষণা দিয়েছিল সনি। তবে ডিভাইসটির আনুষ্ঠানিক অভিষেকের দিন বা এর দাম নিয়ে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। প্লেস্টেশন ভিআর-এর দাম ‘যতটা সম্ভব ততটাই কম’ রাখার লক্ষ্য রয়েছে বলে জানিয়েছিলেন প্লেস্টেশন নির্বাহী সুহেই ইয়োশিডা।


এ ক্যটাগরির আরো খবর..