× Banner
সর্বশেষ
শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

 প্রেম কী? এর সাথে মস্তিষ্কের কী সম্পর্ক?

Kishori
হালনাগাদ: বুধবার, ৫ আগস্ট, ২০২০
প্রেমের সাথে মস্তিষ্কের সম্পর্ক

সুস্থ থাকতে হলে সবসময় হাসিখুশি থাকতে হবে। মানুষকে ভালোবাসতে হবে। কেননা আপনি যদি মানুষের সাথে রেগে কথা বলেন, তাহলে আপনার দেহেও খারাপ হরমোন নিঃসৃত হবে, যেগুলো দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর মানুষকে ভালোবাসলে, হাসিমুখে কথা বললে ভালো হরমোন নিঃসৃত হবে এবং আপনি সুস্থ থাকবেন।

বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ করা গেছে যে প্রেম করলে মানবদেহে একাধিক জৈব পরিবর্তন ঘটে থাকে। ভালোবাসা সময়ের সঙ্গে সঙ্গে আপনার চাপ কমাতে, ব্যথা উপশম করতে এবং আপনাকে সুখী করতে পারে।

আপনি যখন আপনার সঙ্গীকে প্রেমময়ভাবে দেখেন তখন আপনার হার্টবিট বেড়ে যাওয়া, কখনও কখনও হাত পা ঘেমে যাওয়া অথবা মেজাজ তাৎক্ষণিকভাবে ভাল বোধ করা এগুলো খুবই সাধারণ ব্যাপার। কারণ আপনি যখন প্রেমের সম্পর্কে থাকেন, ডোপামাইন (Dopamine) এবং অক্সিটোসিনের (Oxytocin) মত নিউরোকেমিক্যালগুলি আমাদের মস্তিষ্ক “পরিতোষ এবং পুরষ্কারের সাথে জড়িত এলাকায়” (pleasure and rewards area, located in hypothalamus) মৃদু ব্যথা অনুভব, এক নির্ভরযোগ্য আসক্তি এবং আপনার সঙ্গীর সাথে যৌন সম্পর্কের জন্য দৃঢ় আকাঙ্ক্ষা তৈরির মাধ্যমে শারীরিক ও মানসিক প্রতিক্রিয়া তৈরি করে।

আরও বেশকিছু হরমোনের প্রভাবে মানুষ প্রেমে পড়তে পারে। যদি মানুষের শরীরে কৃত্রিমভাবে এই হরমোনগুলো দেওয়া হয়, তাহলেও তাদের মাঝে সেই প্রেমের অনুভূতি হয়।

 প্রেম কী? এর সাথে মস্তিষ্কের কী সম্পর্ক?
পৃথিবীতে এমন একজন মানুষ পাওয়া যাবে না, যার মধ্যে কখনো প্রেম বা ভালোবাসার অনুভূতি নেই। প্রায় সবাই কম-বেশি প্রেমের অনুভূতির সাথে পরিচিত।

বিজ্ঞানীরা প্রেমকে কীভাবে সংজ্ঞায়িত করেছেন, বিজ্ঞানীদের মতে, প্রেম হলো মানুষের মনের এক ধরনের রাসায়নিক অবস্থা, যার জন্য একাধারে দায়ী মানুষের জিন এবং কিছু রাসায়নিক বস্তু। এই রাসায়নিক পদার্থগুলোকে বলা হয় হরমোন।

যুক্তরাষ্ট্রের গবেষক নৃতত্ত্ববিদ হেলেন ফিশার এবং স্নায়ুচিকিৎসক লুসি ব্রাউন, আর্থার অ্যারোন প্রমুখ বিজ্ঞানীরা প্রায় ৪০ জন প্রেমে পড়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের উপর এক গবেষণা চালান। তাদের গবেষণার ধরনটি ছিল এরকমের। প্রেমিক-প্রেমিকাদের সামনে তাদের ভালোবাসার মানুষটির ছবি রাখা হলো এবং তাদের মস্তিষ্কের ফাংশনাল এমআরআই (fMRI) করা হলো।

দেখা গেলো, এ সময় তাদের মস্তিষ্কের ভেন্ট্রাল এবং কর্ডেট অংশ উদ্দীপ্ত হচ্ছে, আর সেখান থেকে প্রচুর পরিমাণে ডোপামিন নামক এক রাসয়ায়নিক পদার্থের নিঃসরণ ঘটছে। গবেষকরা এটাও বলেছেন, কারো দেহে ডোপামিন বেশি পাওয়া গেলেই যে সে প্রেমে পড়েছে ,তা নাও হতে পারে।

বিশেষজ্ঞরা বলেন, একজন মানুষ যখন অন্য আরেকজন মানুষের প্রতি আকৃষ্ট হয়। তখন তার মস্তিষ্ক মোট চার মিনিট ৯০ সেকেন্ড সময় নেয়। আবার কিছু কিছু গবেষণায় দেখা গেছে, মানুষের মস্তিষ্কে প্রেমে পড়ার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসে। পরিবর্তনগুলোর মধ্যে ৫৫ শতাংশ হলো তার অঙ্গভঙ্গি বা বাহ্যিক রূপ, ৪৫ শতাংশ কণ্ঠস্বর ও কথা বলার ভঙ্গি।


এ ক্যটাগরির আরো খবর..