× Banner
সর্বশেষ
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

নিউজ ডেস্ক

প্রেমের টানে বাংলাদেশে আসা কিশোরীকে ভারতে ফেরত

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ অক্টোবর, ২০২১
প্রেমের টানে বাংলাদেশে

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ প্রেমের টানে ৮ মাস আগে সীমান্ত পথে বাংলাদেশে আসা কিশোরী শাহানা ইয়াসমিন মিন(১৪) কে উদ্ধারের পর ভারতে ফেরত পাঠিয়েছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতের পেট্রাপোল চেকপেস্টে হস্তান্তর করেন বেনাপোল পোর্টথানা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের কর্মকর্তারা। এর আগে কিশোরীকে উদ্ধার করে বাংলাদেশ পুলিশের ইস্পেশাল ব্রান্স (সিআইডি)।
উদ্ধার কিশোরী ভারতের মালদাহ জেলার চাতলা উপজেলার হাজাতপুর গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।
মানবাধিকার সংস্থ্যা জাস্টিস এন্ড কেয়ারের সিনিয়ার প্রোগামার অফিসার মুহিত হোসেন জানান, কক্সবাজেরর উখিয়ার  আনসারী কামাল নামে একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক্যের কারনে সীমান্ত পথে পালিয়ে  বাংলাদেশে আসে কিশোরী।  মেয়ে পালিয়ে আসার  কিশোরীর বাবা তাকে উদ্ধারে  ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে  আবেদন করেন। পরে বিষয়টি আমলে নেয় বাংলাদেশ পুলিশের  সিআইডি। পরে কিশোরীকে প্রেমিকের বাড়ি থেকে উদ্ধার করে কক্সবাজারের লাইট হাউজ নামে একটি এনজিও সংস্থ্যার শেল্টার হোমে রাখে। সেখান থেকে আইনী প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটে মেয়ের বাবার হাতে তাকে হস্তান্তর করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..