প্রেমিক ছাড়া জীবন উপভোগ করতে পারি না’

বিনোদন ডেস্ক: প্রেমিক ছাড়া জীবন উপভোগ করা যায় না বলে জানালেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

দ্য টেলিগ্রাফ-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মাঝে মধ্যে মনে হয় সব কিছু আমি একাই বয়ে নিয়ে যাচ্ছি। এরপরেও আমার দিন কেটে যাচ্ছে। তার মানে এই নয়, আমি কিছু একটা খুঁজে বেড়াচ্ছি। তবে হ্যাঁ, প্রেমিক ছাড়া জীবন উপভোগ করা যায় না।’

গতবছর হলিউড অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে জোলির ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর তিনি বলেছিলেন, ব্র্যাড পিটের কাছে আর ফিরে যাবেন না।

তখন তিনি খুবই আবেগাপ্লুত হয়ে বলেন, এই বছরটি আমার জন্য খুবই কষ্টকর। তাছাড়া শারীরিকভাবেও আমি বেশ অসুস্থ। কিন্তু তারপরেও সন্তানদের সুখের জন্য শত কষ্টের মধ্যেও আমার ঠোঁটের কোনায় হাসিটুকু ধরে রাখতে হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।