রাশিয়া বিশ্বকাপ জিতবে ব্রাজিল: মার্সেলো

স্পোর্টস ডেস্ক: রাশিয়া বিশ্বকাপ জিতে ফুটবল বিশ্বে দেশকে শীর্ষে ফেরানোর লক্ষ্য ব্রাজিলের ডিফেন্ডার মার্সেলোর।

প্লেয়ার্স ট্রিবিউনে নিজের একটি লেখায় রাশিয়া বিশ্বকাপের শিরোপা জয়ের প্রত্যাশার কথা জানিয়ে রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার বলেন, ‘আমার শেষ একটি মিশন আছে। ২০১৮ সালের বিশ্বকাপ ব্রাজিলই জিততে যাচ্ছে। এটা লিখে রাখুন। … সত্যিই আমি বিশ্বাস করি, কোচ তিতেকে নিয়ে আমরা ব্রাজিলের পতাকাটাকে আবারো বিশ্ব দরবারে তুল ধরতে চাই।

তিতে অসাধারণ একজন ব্যক্তি। তিনি দায়িত্ব নেওয়ার সময় আমাকে ডেকে বলেছিলেন, ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি না যে, আমি তোমাকে ডাকবো কিন্তু যদি ডাকি, তুমি কি জাতীয় দলের হয়ে খেলতে ইচ্ছুক’? আমি বলি, প্রফেসর আপনি যে আমাকে ডাকছেন আমার জন্য এটাই অনেক আবেগের বিষয়।

ওই ফোন কল আমার জন্য সবকিছু ছিল। এই প্রথম আমি জাতীয় দলের কোচের একটি ফোন পেয়েছিলাম। আমি ১১ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছি। আমি তিতের জন্য খুনও করতে পারি।

সাবেক কোচ দুঙ্গার সঙ্গে বনিবনা না হওয়ায় গত বছর জাতীয় দল থেকে বাদ পড়েন মার্সেলো। খেলতে পারেননি কোপা আমেরিকার শতবর্ষী আসরে। টানা ব্যর্থতার দায়ে চাকরি হারান দুঙ্গা, দায়িত্ব নেন তিতে। তার অধীনে মার্সেলোও ফিরে পান জায়গা, মাঝে দেশকে নেতৃত্বও দিয়েছেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।