স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর): প্রীতি ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বেনাপোল চেকপোস্ট দিয়ে ২৩ সদস্যের ভারতীয় প্রতিবন্ধী একটি ক্রিকেট দল বাংলাদেশে এসেছেন।
শুক্রবার(২০ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় পেট্রাপোল ও বেনাপোল চেকপোষ্টে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে তারা এপারে আসেন। ২৩ সদস্যের প্রতিনিধি দলে ম্যানেজার রয়েছেন এস ককে গুপ্তা। আর কোর্চ হিসাবে আছেন ইয়োগেষ সিন্দি।
জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করে ভারতীয় প্রতিবন্ধী ক্রিকেট টিমের ম্যানেজার এস ককে গুপ্তা বলেন, বাংলাদেশি প্রতিবন্ধী ক্রিকেট দলের আমন্ত্রনে তারা এসেছেন। সব ধরনের প্রস্তুতি তাদের রয়েছে। ২২,২৩,২৪ এপ্রিল তিনটি ম্যাচ ঢাকার মীরপুর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচ শেষে এপথেই তারা ফিরবেন।
এ ধরনের সোহার্দ্যপূর্ণ ম্যাচ দুই দেশের বন্ধুতপূর্ণ সম্পর্ক্যকে আরো জোরদার করবে বলে আশা প্রকাশ করেন তিনি।