× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষা ডিজিটাল দক্ষ মানবসম্পদ তৈরির মূলভিত্তি -টেলিযোগাযোগ মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০
প্রাথমিক শিক্ষা ডিজিটাল দক্ষ মানবসম্পদ তৈরির মূলভিত্তি

ঢাকা, ২৮ অগ্রহায়ণ (১৩ ডিসেম্বর):  শিক্ষা সভ্যতার বাহন। এখন সময় ডিজিটাল দক্ষতাসম্পন্ন মানবসম্পদ তৈরির। প্রাথমিক শিক্ষা এর মূল ভিত্তি। সোনার বাংলা প্রতিষ্ঠার লালিত স্বপ্ল বাস্তবায়নে যুদ্ধের ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়েও বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করেছিলেন। প্রযুক্তি দুনিয়ার সাথে প্রতিযোগিতায় টিকে থাকার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাথমিক স্তর থেকে শিক্ষার ডিজিটাল রূপান্তর অপরিহার্য হয়ে পড়েছে বলে তিনি উল্লেখ করেন। বলেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

মন্ত্রী আজ ঢাকায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে উপবৃত্তি বিতরণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ‘নগদ’-এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো: হাসিবুল আলম বক্তৃতা করেন।
মোস্তাফা জব্বার বলেন, উপবৃত্তি প্রাথমিক শিক্ষা বিস্তারে অভাবনীয় ভূমিকা পালন করছে। পাশাপাশি বৃত্তির এই টাকা মায়েদের হাতে পৌঁছে দিয়ে নারীর ক্ষমতায়নে অবদান রাখছে। শিক্ষায় ডিজিটাল রূপান্তরের অগ্রদূত মোস্তাফা জব্বার ১৯৯৯ সাল থেকে প্রাথমিক শিক্ষাকে ডিজিটাল রূপান্তরে তার দীর্ঘ অভিজ্ঞতা বর্ণনা করে বলেন প্রাথমিকে তথ্যপ্রযুক্তি শিক্ষা জ্ঞানভিত্তিক ডিজিটাল সাম্যসমাজ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে কাজ করবে। তিনি বলেন, আমাদের সন্তানরা খুবই মেধাবী। তাদের একটু পরিচর্যা করলে তারা রোবটিক. আইওটি, বিগডাটা বা ব্লকচেইন প্রযুক্তি সহজে আয়ত্ব করতে পারে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, উপবৃত্তি দেওয়ায় প্রাথমিক স্তরে ঝরে পড়া রোধ হয়েছে। উপবৃত্তির টাকা সমৃদ্ধ জাতি গঠনের জন্য একটি যুগান্তকারী উদ্যোগ বলে তিনি উল্লেখ করেন।
পরে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদ্বয়ের উপস্থিতিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও নগদের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ এম মনসুরুল আলম এবং ডাক বিভাগের মহাপরিচালক মো: সিরাজ উদ্দিন চুক্তিতে স্বাক্ষর করেন।


এ ক্যটাগরির আরো খবর..