× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর -প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা প্রতিনিধি ॥  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী বলেন, দেশের সব মানুষের শিক্ষার আয়োজন এবং জনসংখ্যাকে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে মান সম্পন্ন প্রাথমিক শিক্ষার জন্য বর্তমান সরকার বদ্ধপরিকর। তাই আমাদের জাতীয় জীবনে প্রাথমিক শিক্ষার গুরুত্ব অত্যাধিক। দেশের ভৌগলিক অবস্থান নির্বিশেষে সকল শিশুর জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। তিনি বলেন, শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও শিক্ষার প্রতি আন্তরিক হতে হবে। তিনি আরও বলেন, প্রাথমিক শিক্ষা হবে সার্বজনীন, বাধ্যতামুলক, অবৈতনিক এবং সকলের জন্য একই মানের।

গতকাল সকাল ১০ টায় তালা উপজেলার ২০ নং কুমিরা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে পঞ্চম, দ্বিতীয় ও প্রথম শ্রেণীকক্ষে এসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান শিক্ষকের ভূমিকায় পাঠদান করেন। তিনি শিক্ষকদের পাঠদানে কৌশলী এবং সচেতন হওয়ার পরামর্শ দেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লূৎফুল্লাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিদুল ইসলাম, তালা উপজেলা সহকারী শিক্ষাকর্মকর্তা দেবাশীষ মন্ডল, মোঃ নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) উজ্জল কুমার মৈত্র, আওয়ামীলীগ নেতা কাজি তবিবুর রহমান, কুমিরা বহুমুখী মাধ্যঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিক, সাধারণ সম্পাদক সোহেল রানা, ইউপি সদস্য মফিদুল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..