× Banner
সর্বশেষ
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান অনুষ্ঠান বয়কট করে অডিটোরিয়াম ত্যাগ করলেন এনসিপি নেতারা প্রতি উপজেলায় জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠান তৈরি হবে – তথ্য প্রতিমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য – প্রধানমন্ত্রী হঠাৎ মেয়ে থেকে ছেলে হয়েছে কেয়া আক্তার, বাড়িতে উৎসুক জনতার ভিড় জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল – সংস্কৃতিমন্ত্রী ডাসারে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না – জামায়াত আমির বেনাপোল দৌলতপুর সিমান্ত থেকে ৩১০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে দৃঢ়প্রতিজ্ঞ সরকার -তথ্যমন্ত্রী

প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৭০ কোটি ডলার অর্থ দিচ্ছে বিশ্বব্যাংক

admin
হালনাগাদ: শনিবার, ১৬ জুন, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ  বাংলাদেশে প্রাথমিক শিক্ষার উন্নয়নে ৭০ কোটি ডলার অর্থ দিচ্ছে অন্যতম সহযোগী সংস্থা বিশ্বব্যাংক। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৬ হাজার কোটি টাকা।

বৃহস্পতিবার বিশ্বব্যাংক এ তথ্য জানিয়েছে। এই অর্থ বাংলাদেশ সরকারের চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী বাস্তবায়নে সহায়ক হবে। এছাড়া এই অর্থে এক লাখ শিক্ষক নিয়োগ পাবে এবং তাদের প্রশিক্ষণ দেয়া হবে।

বিশ্বব্যাংকের তথ্য মতে এই কর্মসূচী বিদ্যালয়ের বাইরের প্রায় ১০ লাখ শিশুকে জাতীয় শিক্ষা কারিকুলাম অনুসরনকারী শিক্ষাকেন্দ্রে নিয়ে আসবে এবং আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে তাদেরকে সম্পৃক্ত করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে। কর্মসূচীর আওতায় আর্ন্তজাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে প্রায় ৯৫ হাজার শ্রেণিকক্ষ, শিক্ষক কক্ষ, এবং মাল্টিপারপস রুম নির্মাণ করা হবে।

পাশাপাশি বিদ্যালয়ে নারী শিক্ষার্থী এবং নারী শিক্ষিকাদের জন্য ৮০ হাজার পানি ও স্যানিটেশন ব্লক এবং ১৫ হাজার নিরাপদ পানির উৎস নির্মাণ করা হবে।

বিশ্বব্যাংক বলেছে, এই কর্মসূচী প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে। তৃতীয় গ্রেডের শিক্ষার্থীদের বাংলা ও অংক শিক্ষায় সহায়ক হবে। এ জন্য এই কর্মসূচী একটি ডিজিটাল শিক্ষা সামগ্রীসহ শক্তিশালী কারিকুলাম এবং পরীক্ষা ব্যবস্থা ও টেক্সট বুক এবং সহায়ক শিক্ষা উপকরন উন্নয়ন করবে। কর্মসূচী সকল সরকারি বিদ্যালয়ে এক বছর মেয়াদি প্রাক প্রাথমিক শিক্ষা বিস্তারে সহায়তা করবে।


এ ক্যটাগরির আরো খবর..