উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সকলকে মিলেমিশে কাজ করার আহ্বান ভূমি মন্ত্রীর

ঈশ্বরদী পাবনা থেকে মোঃ লালন মিয়াঃ  সবাইকে মিলেমিশে সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ঈদের দিনের আজকের কোলাকুলির ন্যায় সকলে ভাগাভাগি করে উন্নত বাংলাদেশ গড়ার কাজে নিজেকে ব্যস্ত রাখুন। বলেছেন ভাষাসৈনিক, বীরমুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।

আজ ঈশ্বরদী লক্ষ্মীকুণ্ডা ঈদগাহ ময়দানে ঈদের জামায়াতের নামাজ আদায়ের শুরুতে মুসল্লিদের উদ্দেশ্যে ভূমি মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সকলকে ধৈর্য্যশীল হতে হবে। দেশকে ভালোবাসতে হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সকল মানুষকে সমানভাবে ভালোবাসেন। তিনি সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানান। মন্ত্রী বলেন, সমাজে মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদের কোনভাবে প্রশ্রয় দিবেন না। দাগী চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আইন শৃক্সখলা বাহিনীর হাতে তুলে দি ন। তিনি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য সকলের সহযোগিতা চান। ঈদের নামাজে দেশের শান্তি সমৃদ্ধি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি চেয়ে দোয়া করা হয়।

ভাষাসৈনিক, বীরমুক্তিযোদ্ধা ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ

ঈদের জামাত শেষে ভূমিমন্ত্রী দরিদ্রদের মাঝে কাপড় ও অর্থ বিতরণ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।