নড়াইল সহ সারাদেশব্যপী সাম্প্রদায়িক বর্বর হামলা ও বাড়িঘর লুন্ঠন, মন্দির ভাঙচুর করার প্রেক্ষিতে বাংলাদেশ হিন্দু পরিষদ ও বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলাধীন কর্তৃক আয়োজিত মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
২৯ জুলাই শুক্রবার বিকাল ৩.০০ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্তরে উক্ত মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে চট্টগ্রাম মহানগর হিন্দু পরিষদের সভাপতি এডভোকেট প্রদীপ দাশের সভাপত্বিতে উপস্থিত আশিষ দাশ, বাসুদেব রায় চন্দন, জ্যোতি মল্লিক বাবু, বিকাশ কান্তি দাশ, রনজিত কুমার দাশ, বিকাশ চন্দ্র দে, সুপন শিকদার, উত্তম দে, এডভোকেট গোপাল দাশ টিপু, উজ্জ্বল মল্লিক, সুজিত দাশ, বিকাশ মল্লিক, জুয়েল শর্মা, রিপন দাশ, চিন্ময় ঘোষ, অভিজিৎ দাশ অভি, রিটন দাশগুপ্ত, হৃদয় চক্রবর্তী উক্ত মানব বন্ধনে ও বিক্ষোভ মিছিলে সংহতি প্রকাশ করে বাংলাদেশ স্বাধীনতা পার্টি দীপক পালিত ও রপি দাশ, সনাতন সংগঠনের অশোক চক্রবর্তী, জাগো হিন্দু পরিষদের এডভোকেট হিরু সুশীল, জুয়েল আইচ অর্ক,অমিত পারিয়াল, শ্যামল দাশ, সনাতন বিদ্যার্থী সংসদের বিশ্বজিৎ দে, সানভি দে, টিম রক্তিম উইথ ব্রাদার্স এর রক্তিম দে হৃদয়সহ গণ্যমান্য নেতৃবৃন্দ প্রমুখ।
উক্ত মানব বন্ধন ও প্রতিবাদ সভায় সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার রুবেল দাশ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ হিন্দু পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখা উক্ত মানব বন্ধনে বক্তারা বলেন সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়ন এবং নড়াইল সহ সারাদেশব্যাপী সাম্প্রদায়িক হামলার শিকারে ক্ষতিগ্রস্থ সকল মঠ-মন্দির, ঘর-বাড়ি পুনঃ নির্মাণ এবং দুষ্কৃতিকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান।




