× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

একসঙ্গে ৯ সন্তান জন্ম দিয়েছেন আফ্রিকার নারী

admin
হালনাগাদ: বুধবার, ৫ মে, ২০২১

একসঙ্গে ৯ সন্তান জন্ম দিয়েছেন এক নারী। চিকিৎসকরা আগে থেকেই ওই নারীর দুই শিশুর অস্তিত্ব বুঝতে পেরেছিলেন।

বুধবার (৫ মে) পশ্চিম আফ্রিকার দেশ মালির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদনে এমন খবর প্রকাশ করা হয়।
এ ঘটনার পর ৯ সন্তান জন্ম দেওয়া নারীর হালিমা সিসে (২৫) আলোচনায় চলে আসেন। আর ৯ সন্তান জন্ম দিয়ে ননুপ্লেটস অন্তর্ভুক্ত নারী হিসেবে বিরল দৃষ্টান্ত গড়লেন তিনি। এ বিষয়টি দেশটির নেতারাও বেশ গুরুত্ব সরকারে দেখেন।
চলতি বছরের মার্চে চিকিৎসকরা জানান, হালিমার বিশেষ যত্নের প্রয়োজন। তখন দেশটির পরিবর্তনকামী নেতা বাহ এনদাও তাকে মরক্কো পাঠানোর নির্দেশ দেন। পরে তিনি মরক্কো আসলে সেখানে মঙ্গলবার (৪ মে) সিজার করে পাঁচ কন্যা ও চার ছেলে সন্তানের জন্ম দেন।
মালির স্বাস্থ্যমন্ত্রী ফান্টা সিবাই বলেন, এখন পর্যন্ত মা ও নবজাতকরা সুস্থ আছেন। চিকিৎসকের সঙ্গে সবসময় যোগাযোগ রাখা হচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যেই তাদের দেশে ফিরিয়ে আনা হবে।
মরক্কোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র রছিদ কৌধারি বলেন, দেশের একটি হাসপাতালে একসঙ্গে এত শিশু জন্মগ্রহণ করবে তা আমি কখনো ধারণাই করতে পারিনি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, হালিমা ও তার ৯ সন্তানের স্বাস্থ্যের বিষয়ে চিকিৎসকরা বেশ সচেতন আছেন। ননুপ্লেটস খুবই বিরল ঘটনা। একসঙ্গে এত শিশুর জন্মের ক্ষেত্রে নানা জটিলতা দেখা দেয়। অনেক ক্ষেত্রেই কয়েক শিশুর মৃত্যুর আশঙ্কা থাকে।


এ ক্যটাগরির আরো খবর..