× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

প্রশ্ন ফাঁস ঠেকাতে পরীক্ষার দিনেই প্রশ্ন ছাপানো

admin
হালনাগাদ: রবিবার, ২ এপ্রিল, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ প্রশ্ন ফাঁস ঠেকাতে আগামী বছর থেকে স্থানীয়ভাবে পাবলিক পরীক্ষার দিন প্রশ্নপত্র ছাপানো ও সরবরাহ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ রোববার সকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন মন্ত্রী।

নাহিদ বলেন, ‘আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, যাদের কোনো অভিযোগ নাই, প্রশ্ন সম্পর্কে, খাতা দেওয়া সম্পর্কে, পরিবেশ সম্পর্কে।’

আজ শুরু হয়েছে ২০১৭ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। এবার মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন। প্রথম দিনে এইচএসসিতে হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা। আর মাদ্রাসার আলিমে অনুষ্ঠিত হচ্ছে কোরআন মজিদ বিষয়ের পরীক্ষা।

এবার মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ছয় লাখ ৩৫ হাজার ৬৯৭ জন। আর ছাত্রী পাঁচ লাখ ৪৭ হাজার ৯৮৯ জন। সারা দেশে মোট দুই হাজার ৪৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..