× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশ্ন প্রণয়নে নতুন পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয়

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ   প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশ্ন প্রণয়নে নতুন পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয়। বললেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষা সচিব বলেন, কাউকে দোষ দিচ্ছি না, এমনকি বলতেও পারছি না প্রশ্ন কিভাবে ফাঁস হচ্ছে। পরের পরীক্ষায় যে প্রশ্নফাঁস হবে না, এমন নিশ্চয়তা দিতে পারছি না।

সোহরাব বলেন, আমরা আদালতের নির্দেশনা প্রতিপালন করবো। তাছাড়া, প্রশ্নপত্র ফাঁস রোধে প্রশ্ন প্রণয়নে নতুন পদ্ধতি উদ্ভাবনের চেষ্টা করছে শিক্ষা মন্ত্রণালয়। প্রশ্নফাঁসের হোতাদের ধরতে এর মূলে পৌঁছানোর জন্য গোয়েন্দা বাহিনী আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে সকালে চলমান এসএসসি পরীক্ষা বাতিল ও পুনরায় কেন নেয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন আদালত।


এ ক্যটাগরির আরো খবর..