× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

নান্নার জামায়েত শিবির, বি.এন.পি ক্যাডাররা ধরাছোঁয়ার বাইরে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ মে, ২০১৬

ভ্রাম্যমান প্রতিনিধি : জামায়েত, বি.এন.পি’র প্রার্থীর ক্যাডাররা জোর গলায় বলছে আওয়ামী লীগের প্রার্থীকে নির্বাচন করতে দেবে না। এলাকার আওয়ামীলীগের প্রার্থী ও জনগণ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।

আসন্ন ১৬ নং নান্নার ইউনিয়ন পরিষদ, ধামরাই, ঢাকা এর নির্বাচন ২৮/৫/২০১৬ ইং তারিখে শুরু হতে যাচ্ছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল বাসার বাদশা মোল্লা পোস্টার ফেষ্টুন ঝুলিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলে এলাকার জামায়েত, বিএন.পি’র ক্যাডারা (১) মোঃ হাবিবুর রহমান, পিতা-আজিমুদ্দিন (স্বেচ্ছাসেবক দল বি.এন.পি), নান্নার, ধামরাই, ঢাকা। (২) মোঃ জাকির হোসেন, পিতা-এছামুদ্দিন সরকার (বি.এন.পি), নান্নার, ধামরাই, ঢাকা। (৩) আঃ রাজ্জাক (সম্পদ), পিতা-মঙ্গল বেপারী (বি.এন.পি’র নান্নার ইউনিয়ন সভাপতি) ও (৪) মোঃ আজাহার, পিতা-মৃক মাজম আলী (বি.এন.পি’র ক্যাডার ও ভূমি দস্যু), উল্লেখিত ব্যক্তিগণ আওয়ামীলীগের নৌকামার্কার পোস্টার, ফেষ্টুন ছিঁড়ে ফেলে এবং আওয়ামীলীগের প্রার্থীর লোকজনকে ধাওয়া দিয়ে এলাকার একটি ত্রাসের সৃষ্টি করে রেখেছে। এবং এলাকার জনগণের মনে একটি আতঙ্কের সৃষ্টি করেছে।

জানা যায় গত ২১/০৫/২০১৬ ইং তারিখেও বি.এ.পি, জামায়াতের ক্যাডাররা উলাইল এলাকায় আওয়ামী লীগের প্রার্থী ও কর্মীদের ধাওয়া দিয়ে মারপিঠ করেছে। নবগ্রাম এলাকায় ২২/০৫/২০১৬ ইং তারিখে বি.এ.পি, জামায়াতের ক্যাডাররা রামদা ও লাঠিসোটা দিয়ে আওয়ামী লীগের কর্মীদের মারধর করে দু’জন আহত করেছে এবং আওয়ামী লীগের অফিস ভেঙ্গে দিয়েছে। পরে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে।

নির্বাচনটি কিভাবে বাতিল করবে এই পায়তারায় তারা মেতে উঠেছে। জামায়েত, বি.এ.পি’র প্রার্থীর ক্যাডাররা প্রতিদিনই আওয়ামী লীগের নেতা-কর্মী ও আওয়ামী সমর্থিত লোকজনদের লাঠিসোটা ও রামধা নিয়ে ধাওয়া করে এবং হুমকি-ধামকী দিয়ে আসছে।

ক্যাডাররা বলে যে বি.এন.পি’র প্রার্থীকে ভোট না দিলে নির্বাচন বাতিল করে দিবে। ইহাতে এলাকার লোকজনও আতঙ্কগ্রস্থ হয়ে পড়ছে। লোকজনেরা ভোটকেন্দ্রে যাবে কি যাবে না। দ্বিধাদ্বন্দ্বে ভুগছে।

এদিকে জামায়েত ইসলামের আরেক সন্ত্রাসী ক্যাডার নূরু মিয়া (কাজী), পিতা-মৃত কুদরত আলী, ঠিকানা-নান্নার, ধামরাই, ঢাকা আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে হুমকি-ধমকী দিচ্ছে যাতে নির্বাচন না করতে পারে। জামায়াত ইসলামের ক্যাডার নূরু মিয়া (কাজী) বি.এন.পি’র প্রার্থীদের সাথে যুক্ত হইয়া এলাকার আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ লোকজনদের পায়ের রঙ কেটে ফেলার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে আওয়ামীলীগের প্রাথীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে।

সর্বশেষে জানা গেছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে কোন ভাবেই এ নির্বাচন করতে দিবে না।

এ অবস্থায় নির্বাচন কমিশনার যদি আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুতি নেয়ার কথা বলেন তাহলে হয়তো এলাকায় শান্তিপূর্ণভাবে ১৬নং নান্নার ইউনিয়ন পরিষদের নির্বাচনটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে। নচেৎ উক্ত এলাকায় বা ভোট কেন্দ্রে ভোটের দিন শান্তি বিনষ্ট হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..