× Banner
সর্বশেষ
সরকারী কাজের রড চুরির ঘটনায় দুই বিএনপি কর্মীসহ তিনজন গ্রেপ্তার শার্শার বাগআঁচড়া এলাকায় র‍্যাবের অভিযানে ৩০৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের ২৬ কিলোমিটার সড়কে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন ঝিনাইদহে ভ্যানের ধাক্কায় পথচারী নিহত বিয়ের স্বকৃীতির দাবীতে প্রেমিকার বাড়ীতে প্রেমিকের অনশন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সাথে UNOPS-এর প্রতিনিধি দলের সাক্ষাৎ বিদেশগামীদের ১০ লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ সুবিধা স্বাধীনতার ৫৪ বছরে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার সৌদি মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রীর সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বৈঠক বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস

প্রবাসী কবি হাফসা ইসলাম’কে স্মারক সম্মাননা প্রদান

admin
হালনাগাদ: সোমবার, ৯ জানুয়ারী, ২০১৭

গৌতম বুদ্ধ পাল: বিশ্ব কবিমঞ্চ বাংলাদেশ কর্তৃক আয়োজিত প্রবাসী কবি, বিশ্ব কবিমঞ্চ যুক্তরাজ্য শাখার সমস্ময়কারী কবি হাফসা ইসলাম’কে রবিবার ৮ জানুয়ারি সিলেট নগরীর দরগা গেটস্থ রোটারিয়ান ড. আর কে ধর মিলনায়তনে স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

বিশ্ব কবিমঞ্চের আহ্বায়ক কবি পুলক কান্তি ধরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, দার্শনিক, আর্ন্তজাতিক বক্তা সৈয়দ আহমদ আলী আজিজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারিয়ান ড. আর কে ধর, স্বাগত বক্তব্য রাখেন মদন মোহন কলেজের প্রভাষক কবি মিহির মোহন সহ প্রমূখ ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুক্তরাজ্যে থেকেও কবি হাফসা ইসলাম শত ব্যস্ততার মাঝে কবিতা লিখে প্রবাসে বাঙ্গালীদের দেশাত্ববোধ উপহার দিচ্ছেন । বাঙ্গালীত্ববোদ জাগরণের মাধ্যমে বাংলা ভাষা তথা সমগ্র বাঙ্গালী জাতিকে কবিতার মাধ্যমে বিশ্ব মঞ্চে প্রস্ফুটিত করছেন । তাহার কবিতা লেখা বাঙ্গালীদের মনে দেশাত্ববোধ জাগরণের আরো দূঢ় করছে ।

কবি হাফসা ইসলাম তাহার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, আমি আজ সম্মানিত, নিজেকে গর্বিত মনে করছি, আমি গর্বিত, আমি বাঙ্গালী । আজ আমায় সম্মননা দেয়া হচ্ছে, এই সম্মাননা আমায় আমার কবিতা লেখায় আরো অনুপ্রাণিত করল । আমি ৬ বছর বয়স থেকে লন্ডনে বসবাস করি, বাংলা ভাষা আমি ভালো করে বলতে পারি না, তবে বাঙ্গালী হিসেবে আমার বাংলা ভাষা চর্চা করা আব্যশক, আর এই চর্চা করতে গিয়ে কবিতা লিখা শুরু । ধন্যবাদ জানাচ্ছি বিশ্ব কবিমঞ্চ বাংলাদেশ শাখার সকলকে সহ, অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ।

আরো বক্তব্য রাখেন, কবি হাফসা ইসলামের স্বামী বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমিনুল ইসলাম, সংগীত পরিবেশন করেন মাধুরী দাস ।

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ায় অনুষ্ঠিত আর্ন্তজাতিক জলঙ্গী উৎসব ২০১৬’তে ড. আর কে ধর’ দেয়া সম্মাননা স্বারক প্রদান করা হয়, কিন্তু বিশেষ কারণে যোগ দিতে না পারার কারণে তাহার সম্মাননা স্বারকটি এই অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করেন বিশ্ব কবিমঞ্চের আহ্বায়ক কবি পুলক কান্তি ধর ।


এ ক্যটাগরির আরো খবর..