× Banner
সর্বশেষ
জামায়াতের সঙ্গে বৈঠকে বসেছে প্রধান নির্বাচন কমিশনার ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে কিশোরীকে ধর্ষণচেষ্টা ইউপি সদস্যের সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি-এনসিপির পালটাপালটি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি

করোনাভাইরাসের কারণে প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়াবে না আমিরাত

Kishori
হালনাগাদ: রবিবার, ১২ জুলাই, ২০২০

মহামারী করোনাভাইরাসের কারণে ভিসা সমস্যায় পড়া প্রবাসীদের সুবিধার্থে নেয়া বেশ কিছু পূর্বসিদ্ধান্ত বাতিল করেছে সংযুক্ত আরব আমিরাত। তাদের ভিসার মেয়াদ আর না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা। এর আগে, গত ১ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে আমিরাতে বসবাসকারী যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাদের ভিসার মেয়াদ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে সেই সময়সীমা কমিয়ে তিন মাসে আনা হয়। এবার সেই সুবিধাটুকুও বাতিলের সিদ্ধান্ত নিয়েছে আমিরাতের মন্ত্রিসভা।

এছাড়া, ৩১ মার্চ মেয়াদ শেষ হওয়া পরিচয়পত্রগুলো আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সচল রাখার সিদ্ধান্তও বাতিল করা হয়েছে। তবে, আমিরাতের বাইরে থাকা যেসব প্রবাসীর ভিসার মেয়াদ ১ মার্চের পর শেষ হয়েছে বা যারা দেশটির বাইরে ছয় মাসের বেশি সময় কাটিয়েছেন, তাদের ভিসা নবায়নের সুযোগ বহাল রয়েছে।

শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভার নেয়া নতুন এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। নতুন ঘোষণা অনুসারে, দেশটির পরিচয়পত্র এবং নাগরিকত্ব বিষয়ক ফেডারেল কর্তৃপক্ষ ১২ জুলাই থেকে তাদের পরিষেবার জন্য ফি নেয়া শুরু করবে।


এ ক্যটাগরির আরো খবর..