× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

প্রবাসীদের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান

admin
হালনাগাদ: শনিবার, ১৫ জুলাই, ২০১৭

সরকারের পাশাপাশি প্রবাসীদেরকেও বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান।

যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও দানশীল ব্যক্তিত্ব এবং দক্ষিণ সুরমার কৃতিসন্তান আনোয়ার হোসেন প্রতিষ্টিত মানবকল্যাণ মূখী প্রতিষ্ঠান আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নের কালিকৃষ্ণপুর গ্রামে বন্যা দুর্গত ২০০ শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

গত ১৩ জুলাই বৃহস্পতিবার অসহায় ও বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমাদের প্রতিদিন এর সম্পাদক আনোয়ার শাহজাহান।

আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি রোটারিয়ান মিরাজ মোস্তাক-এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক রোটারিয়ান মোঃ জুমান তারেক- এর পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রোটারিয়ান আবু সালেহ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ হাবিব রিপন আহমেদ, উজ্জ্বল হুসেন, সামসুল আলম, গোলাপ আহমেদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভাপতির বক্তব্যে ট্রাস্টের বাংলাদেশ শাখার সভাপতি আলি মিরাজ মুস্তাক বলেন, বন্যার্ত মানুষের পাশে এগিয়ে আসা বিত্তবানদের সামাজিক কর্তব্য। আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট তার জন্মলগ্ন থেকে অসহায় মানুষের কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে।

প্রতিটি পরিবারের জন্য ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো ১০ কেজি চাল, ৩ কেজি পিয়াজ, ৩ কেজী আলু, এবং ২ লিটার তেল।বিজ্ঞপ্তি


এ ক্যটাগরির আরো খবর..