× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

প্রবাসীকে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চেক সই নিল পুলিশ!

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে এক প্রবাসীকে আটকের পর থানা হাজতে ঢুকিয়ে পাঁচ লাখ টাকার চেক ও নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। কাতার প্রবাসী শামসুজ্জামান ওরফে কামরুল ইসলাম বক্স তার সই করা চেক ও স্ট্যাম্প উদ্ধারের জন্য গত ২১ ডিসেম্বর বড়লেখা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এসআই জাহাঙ্গীর ও তার চার সহযোগীকে আসামি করে পিটিশন মামলা করেছেন। এই চার আসামি হলেন কামাল হোসেন, আজিম উদ্দিন, মকবুল হোসেন ও ফজলুল হক।

তারা পুলিশের তথ্যদাতা হিসেবে কাজ করেন বলে জানা গেছে। পিটিশন মামলা সূত্রে জানা গেছে, উপজেলার সুজানগর ইউনিয়নের সোনাপুর গ্রামের কামরুল ইসলাম গত ১২ ডিসেম্বর জরুরি প্রয়োজনে মোটরসাইকেলে বাড়ি থেকে বড়লেখা শহরে যাচ্ছিলেন। পথে উপজেলা কমপ্লেক্সের সামনে কাগজপত্র চেকিংয়ের নামে এসআই জাহাঙ্গীর তাকে আটক করেন। মেটরসাইকেলে তার ও অপর পুলিশ সদস্যের মাঝখানে বসিয়ে তাকে থানায় নিয়ে হাজতে ঢুকিয়ে দেন।

খবর পেয়ে আত্মীয়স্বজনরা ছাড়িয়ে আনতে গেলে এসআই কামরুল ইসলামকে তার ব্যাংক হিসাবের একটি চেকের পাতায় ও একটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে সই করতে বলেন। পুলিশের মারমুখী আচরণ ও ক্রস ফায়ারের ভয়ভীতি দেখানোর কারণে জাহাঙ্গীর তাতে সই দিতে রাজি হন। তিনি চেকের পাতার বেয়ারার স্থান খালি রেখে নিজ হাতে পাঁচ লাখ টাকা লিখে দেন। তারপরও তাকে ছাড়তে রাজি হয়নি পুলিশ। আরো ১0 হাজার টাকা দাবি করলে তিনি পাঁচ হাজার ৭০০ টাকা দিয়ে থানা থেকে মুক্তি পান।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান,এসআই জাহাঙ্গীরের সঙ্গে তিনি কথা বলবেন। আর জাহাঙ্গীর বুধবার বিকেলে বলেন, তিনি যা করেছেন তা আইন অনুযায়ীই করেছেন। এর আগে বিয়ানীবাজার থানা ও মৌলভীবাজার মডেল থানায় কর্মরত থাকা অবস্থায় এসআই জাহাঙ্গীরের বিরুদ্ধে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও প্রবাসীকে ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগ রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..