× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি(আরিফ মোল্ল্য)

প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগ

ACP
হালনাগাদ: শনিবার, ২৮ মে, ২০২২
প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগ

ঝিনাইদহ সদর উপজেলার দক্ষিন রামনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলের টেবিল চেয়ার ও সরকারি গাছ বিক্রিসহ সম্পদ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। প্রতিষ্ঠানের সভাপতি নাইমুর রহমান রাজিব জানান, বিভিন্ন সময়ে ঝড়ে ভাঙ্গা গাছ ও ডালগুলো প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের কোন সদস্যকে না জানিয়ে প্রধান শিক্ষক রুনা লায়লা প্রতিষ্ঠানের ৪০ মনের অধিক গাছের ডালপালাসহ প্রতিষ্ঠানের রড বিক্রি করেছে । এমনকী পাশ্ববর্তী একটি বাড়িতে স্কুলের টেবিল বেঞ্চ লুকিয়ে রেখেছে।

এ বিষয় স্কুলের সভাপতি সহ স্কুলের অভিভাবক সদস্যরা কেউ জানে না। প্রধান শিক্ষক তার ইচ্ছামত স্কুলের সম্পদ এভাবে তছরুপ করে চলেছে। এছাও আরো ৩০ থেকে ৪০ টি বেঞ্চ গোপনে বিক্রয়ের জন্য পাশের একটি বাড়িতে লুকিয়ে রেখেছে ।

তবে এ বিষয়ে প্রতিষ্ঠান প্রধান রুনা লায়লা অল্প কিছু গাছের ডাল ও ভাঙ্গা চেয়ার টেবিল বিক্রির কথা স্বীকার করেন । তিনি আরো বলেন, একটি বাড়িতে কিছু বেঞ্চ রাখা আছে তবে সে গুলো বিক্রয়ের জন্য নয় ।

প্রতিষ্ঠানের সভাপতির অনুমতি ছাড়া বিক্রি ও পাশের বাড়ীতে বেঞ্চ রাখা যাই কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান শিক্ষক রুনা লায়লা বলেন , এটা আমার ভ’ল হয়েছে । তবে আমি আমার ঝিনাইদহ সদর উপজেলা এটিও হাসান মাসুদ স্যারকে মৌখিক ভাবে জানিয়েছি ।

ঝিনাইদহ সদর উপজেলা এটিও হাসান মাসুদ বলেন,বিষয়টি আমরা অবগত আছি তবে প্রতিষ্ঠানের সভাপতির সাথে আলোচনা ছাড়া বিক্রি বা চেয়ার টেবিলগুলো বাইরে রাখা ঠিক হয়নি। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধমে শাস্তির দাবী এলাবাসীর ।


এ ক্যটাগরির আরো খবর..