× Banner
সর্বশেষ
দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উপদ্রুত এলাকায়  আশ্রয় ও ত্রাণ কার্যক্রম বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী দেশের প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি

প্রধানমন্ত্রী ২৬ জুলাই ডিসি সম্মেলন উদ্বোধন করবেন

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টার: আগামী ২৬ জুলাই সকাল ১০টায় চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার সচিবালয়ে ডিসি সম্মেলন আয়োজনসংক্রান্ত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম সাংবাদিকদের এই তথ্য জানান।

তিনি বলেন, ২৬ থেকে ২৯ জুলাই পর্যন্ত সম্মেলন চলবে। মাঠ প্রশাসনের সঙ্গে সরকারের নিরবচ্ছিন্ন যোগাযোগ ও রাষ্ট্রব্যবস্থাকে শক্তিশালী করতে এই জেলা প্রশাসক সম্মেলন গুরুত্ব বহন করে। সরকারের পলিসি বাস্তবায়ন করতে যেসব কর্মকাণ্ড পরিচালিত হয়, মাঠপর্যায়ে তা বাস্তবায়ন করেন জেলা প্রশাসকরা।

এবারের সম্মেলনে সাধারণ অধিবেশন থাকবে ২২টি, কার্যকরী অধিবেশন থাকবে ১৮টি। মোট ৩৯টি মন্ত্রণালয় এই সম্মেলনে যোগ দেবে। এ ছাড়া সম্মেলনে অংশ নেবেন সারা দেশের জেলা প্রশাসকরা।

২৯ জুলাই সম্মেলনের সমাপ্তি হবে রাষ্ট্রপতির দরবার হলে।


এ ক্যটাগরির আরো খবর..