স্টাফ রিপোর্টার: বেগম রোকেয়া পদক (মরণোত্তর) পেলেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল ও কবি তাইবুন নাহার রশীদ।
বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তাদের এ পদক দেওয়া হয়। প্রত্যেকে এক লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক এবং একটি সম্মাননাপত্র পান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পুরস্কার প্রদান করেন।




