× Banner
সর্বশেষ
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে এক-এগারো কুশীলব সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪

প্রধানমন্ত্রী জনপ্রশাসন পদক দিচ্ছেন আজ

admin
হালনাগাদ: শনিবার, ২৩ জুলাই, ২০১৬

বিশেষ প্রতিবেদকঃ প্রথমবারের মতো ‘জনপ্রশাসন পদক-১৬’ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ৩০ কর্মকর্তা-কর্মচারী এবং কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে এই পদক বিতরণ করা হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের এক সংবাদ সম্মেলনের বরাত দিয়ে বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

সংবাদ সম্মেলনে জাতীয় ও জেলা পর্যায়ের পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।

দল ও প্রতিষ্ঠানের পাশাপাশি জনপ্রশাসনে কর্মরত জাতীয় ও জেলা পর্যায়ের ৩০ কর্মকর্তা-কর্মচারী, যাঁরা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন, তাঁদের মধ্যে জনপ্রশাসন পদক বিতরণ করা হবে বলে জানান ইসমত আরা সাদেক।

জাতীয় পর্যায়ে পুরস্কার হিসেবে এক ভরি ওজনের স্বর্ণপদক, ক্রেস্ট, সম্মাননাপত্র এবং নগদ অর্থ দেওয়া হবে।

অন্যদিকে, ব্যক্তিগত অবদানের ক্ষেত্রে স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং জনপ্রতি সর্বোচ্চ এক লাখ টাকা দিয়ে পুরস্কৃত করা হবে। দলগত অবদানের ক্ষেত্রে স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা দেওয়া হবে। জেলা পর্যায়ে ব্যক্তিগত অবদানের ক্ষেত্রে ৫০ হাজার টাকা ও সম্মাননাপত্র এবং দলগত অবদানের জন্য সর্বোচ্চ এক লাখ টাকা ও সম্মাননাপত্র দেওয়া হবে।

জাতীয় পর্যায়ে পদকপ্রাপ্তরা হলেন—সাধারণ ক্ষেত্রে ব্যক্তিগত পর্যায়ে বিসিএস (প্রশাসন) একাডেমির ড. রহিমা খাতুন, দলগত শ্রেণিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের পরিচালক (দলনেতা) মো. মোস্তাফিজুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জাহিদ হোসেন পনির, বিসিএস (প্রশাসন) একাডেমির সহকারী পরিচালক জি এম সরফরাজ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব তন্ময় কুমার মজুমদার ও যশোরের সহকারী প্রোগ্রামার মো. মোতাহার হোসেন।

সাধারণ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শ্রেণিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট ও কারিগরি ক্ষেত্রে ব্যক্তিগত শ্রেণিতে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন সিদ্দিকী পদক পাবেন।

দলগত শ্রেণিতে পুরস্কার পাচ্ছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (দলনেতা) মো. আনিছুর রহমান মিঞা, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন আরা বেগম, সহকারী কমিশনার জয়া মারিয়া পেরেরা ও ফারহানা আফসানা চৌধুরী।

এ ছাড়া কারিগরি ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক শ্রেণিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রাম এই পদক পাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..