× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

ডেস্ক

প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের জনগণকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা বার্তা

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের জনগণকে ঈদ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শুক্রবার (২১ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস উইং এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী মোদি তার স্বাক্ষরিত চিঠিতে লিখেছেন- ভারতীয় জনগণের পক্ষ থেকে আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণকে আনন্দঘন উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানাই।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসব্যাপী ভারতসহ বিশ্বের মুসলমানরা রোজা রেখেছেন এবং প্রার্থনা করেছেন। ঈদ-উল-ফিতরের এই শুভক্ষণ উপলক্ষে মুসলিম উম্মাহর সঙ্গে বিশ্ববাসীও একাত্মতা ও ভ্রাতৃত্বের মূল্যবোধ উপলব্ধি করতে পারছে।

শেখ হাসিনার প্রশংসা করে নরেন্দ্র মোদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগের ফলেই দুই দেশের বহুমুখী অংশীদারিত্বমূলক সম্পর্ক বিশ্বে প্রতিবেশী সম্পর্কের রোল মডেলে রূপান্তরিত হয়েছে। তিনি শেখ হাসিনার সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করে দু’দেশের সম্পর্কে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে চান।

সর্বশেষে প্রধানমন্ত্রী মোদি ঈদ-উল-ফিতর উপলক্ষে দুই দেশের জনগণসহ বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ ও সুখী জীবন কামনা করেন।


এ ক্যটাগরির আরো খবর..