× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন সোহেল তাজ

admin
হালনাগাদ: রবিবার, ২৪ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম সোহেল তাজ দেশে ফিরে।

সোহেল তাজ শেখ হাসিনার সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করতে গেলে তাকে বুকে জড়িয়ে ধরেন।

শনিবার রাত ৯টার দিকে গণভবনে প্রবেশ করেন সোহেল তাজ। এরপর তিনি গণভবনে প্রায় ৪৫ মিনিট অবস্থান করে বের হয়ে যান। দীর্ঘদিন পর পুত্রসম সোহেল তাজকে কাছে পেয়ে প্রধানমন্ত্রী আবেগে আপ্লুত হয়ে পড়েন বলে গণভবন সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, শনিবার দেশে ফিরে সোহেল তাজ প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করতে যান। এ সময় সোহেল তাজের সঙ্গে তার দুই বোন সিমিন হোসেন রিমি ও মাহজাবিন আহমেদ মিমি উপস্থিত উপস্থিত ছিলেন।

এদিকে সোহলে তাজের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাতের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। তিনি নিজের ফেসবুক ওয়ালে ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘অনেকদিন পরে মায়ের কোলে বাচ্চার মতো ফিরে আসা…বিশ্বে এমন মমতাময়ী রাষ্ট্র প্রধান দ্বিতীয়জন নেই।’

২০০১ সালে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৮ সালে আবারো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার গঠন করলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তাজ। কিন্তু ক্ষমতা গ্রহণের মাত্র পাঁচ মাসের মাথায় পদত্যাগের ঘোষণা দেন তিনি। তবে তাকে ফিরিয়ে আনার জন্য প্রধানমন্ত্রী বারবার চেষ্টা করে ব্যর্থ হন। এক পর্যায়ে তিনি বিদেশে পাড়ি জমান। রাজনীতি থেকেও নিজেকে আড়াল করে রাখেন। তবে আওয়ামী লীগে ক্লিন ইমেজের নেতা হিসেবে পরিচিত সোহেল তাজকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এ ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। জয়ের বিশেষ উদ্যোগে সোহেল তাজকে বুঝিয়ে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..