× Banner
সর্বশেষ
ভারতের সাথে সাংস্কৃতিক কূটনীতি আরো শক্তিশালী করার প্রত্যাশা সংস্কৃতি মন্ত্রীর প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান বেনাপোল বন্দরে আসা ঘোষণা বহির্ভূত “ঘাসের বীজের আড়ালে পাট বীজ” আটক আন্তর্জাতিক মানের সাংবাদিকতা সংস্কৃতি প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য -তথ্যমন্ত্রী ভোজ্যতেলের দাম বাড়বে না, আতঙ্কিত হয়ে কেনাকাটার প্রয়োজন নেই -বাণিজ্যমন্ত্রী মাদারীপুরে জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে: পার্বত্যমন্ত্রী মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতি পরিদর্শনে এমপি জাহান্দার আলী জাহান বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার হস্তান্তর ও বিক্রয়মূল্য প্রত্যাবর্তন সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে কাজ করছে সরকার -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পিআইডি

প্রধানমন্ত্রীর নির্দেশে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়াকে আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান

Kishori
হালনাগাদ: সোমবার, ৯ মার্চ, ২০২৬
আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মারিয়া

          প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ দিকনির্দেশনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আজ ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলনকক্ষে আয়রনম্যান খ্যাত অ্যাথলেট মোসাঃ ফেরদৌসি আক্তার মারিয়াকে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ আর্থিক পুরস্কার ও স্পন্সরশিপ প্রদান করেছেন।

          অনুষ্ঠানে মারিয়ার হাতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে নগদ ৫ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি  মারিয়ার ভবিষ্যৎ ক্রীড়া জীবনের যাবতীয় খরচ বহনের জন্য একটি স্পন্সরশিপের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

          প্রতিমন্ত্রী বলেনপ্রধানমন্ত্রী খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছেন। তাঁরই নির্দেশে আজ আমরা মারিয়ার পাশে দাঁড়িয়েছি। শুধু মারিয়া নয়তার মতো আরো যারা প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন তাদের প্রত্যেককে পর্যায়ক্রমে সহযোগিতা করা হবে।

          দেশে খেলাধুলার সুযোগ-সুবিধা বৃদ্ধির জন্য মন্ত্রণালয় ইতিবাচক কাজ শুরু করেছে। বিশেষ করে ক্রীড়াঙ্গনে নারীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নারী-পুরুষ নির্বিশেষে একটি সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলার ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ। মারিয়ার এই সাফল্য দেশের পিছিয়ে পড়া নারীদের সামনে এগিয়ে আসতে এবং খেলাধুলায় অনুপ্রাণিত করতে অগ্রণী ভূমিকা রাখবে।


এ ক্যটাগরির আরো খবর..