প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর

বিশেষ প্রতিনিধিঃ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

আজ বুধবার সকালে  শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী।

ফল প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগের দায়িত্বে থাকা উপসচিব সুবোধ চন্দ্র ঢালী এনটিভি অনলাইনকে বলেন, দুপুর ১টায় শিক্ষামন্ত্রী সচিবালয়ে নিজ দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসএসসির ফল ঘোষণা করবেন। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার কাছে ফল হস্তান্তর করেন।

সুবোধ চন্দ্র ঢালী আরো বলেন, শিক্ষার্থীরা দুপুর ১টার পর নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও মুঠোফোনের মাধ্যমে ফল জানতে পারবে।

এ বছর তিন হাজার ১৪৩ কেন্দ্রে ১৬ লাখ ৫১ হাজার ৫২৩ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষার তত্ত্বীয় অংশ ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৮ মার্চ শেষ হয়। ৯ থেকে ১৪ মার্চ অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।