× Banner
সর্বশেষ
আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২

ডেস্ক

নতুন কারিকুলামে দশম শ্রেণির সিলেবাসে এসএসসি আর এইচএসসি পরীক্ষা হবে দুইবার

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
নবম শ্রেণির শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন

চলতি বছরের জানুয়ারি থেকে নবম শ্রেণিতে নতুন কারিকুলাম অনুযায়ী পাঠদান চলছে। শিক্ষার্থীদের ওপর পরীক্ষার চাপ কমাতে নবম-দশমের সিলেবাসে নয়, শুধুমাত্র দশম শ্রেণির সিলেবাসে হবে এসএসসি পরীক্ষা। আর এইচএসসি হবে দুইবার। একবার একাদশে, দ্বিতীয়বার দ্বাদশে জানিয়েছে শিক্ষা বোর্ড।

শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল জানিয়েছেন, এসএসসি ও এইচএসসির মূল্যায়ন পদ্ধতি সহজতর করতে চেষ্টা করা হচ্ছে। নতুন কারিকুলাম অনুযায়ী ২০২৬ সালে এসএসসি ও ২০২৮ সালে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে শিক্ষা গবেষকদের মতে এইচএসসিতে একটি পরীক্ষাই যথেষ্ট। আর শিক্ষামন্ত্রী বলছেন, মূল্যায়ন পদ্ধতিতে আসতে পারে সংস্কার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষা নেয়ার সঙ্গে যুক্ত সাধারণ, কারিগরি ও মাদ্রাসাসহ দেশের ১১টি শিক্ষাবোর্ড।

বোর্ডগুলোর সমন্বয়ক বাংলাদেশ আন্ত:শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলছেন, নতুন কারিকুলামে নবম শ্রেণির শিখনকালীন মূল্যায়ন হলেও এসএসসি পরীক্ষা হবে শুধুমাত্র দশম শ্রেণির সিলেবাসের ভিত্তিতে। ২০২৫ সালের শেষে বা ২০২৬ সালের শুরুতে এই পরীক্ষা হবে।

তপন কুমার সরকার আরও জানান, একাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার মধ্যে শিখনকালীন মূল্যায়ন হবে ৩০ শতাংশ, বাকিটা বোর্ড পরীক্ষায়। একইভাবে দ্বাদশ শ্রেণিতেও ৩০ শতাংশ মূল্যায়ন হবে শিখনকালীন, বাকি ৭০ শতাংশ বোর্ড পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হবে।

বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেন, এসএসসি ও এইচএসসি পর্যায়ে দুই শ্রেণি একসাথে পরীক্ষা না নেয়ার ফলে শিক্ষার্থীদের ওপর কমবে পরীক্ষার বোঝা। ‘আমাদের এ কারিকুলামের মূল চিন্তা হচ্ছে শিক্ষার্থীরা প্র্যাকটিকালি শিখবে। এটা প্রজেক্ট বেজড শেখা। নিজেদের অভিজ্ঞতা কাজে লাগাবে শিক্ষার্থীরা। ফলে এখানে তাদের উপর মুখস্ত করার চাপ কমবে, পরীক্ষার বোঝাও কমবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. আব্দুস সালাম বলছেন, একাদশ শ্রেণিতে নতুন করে পাবলিক পরীক্ষা যুক্ত হলে চাপ বাড়বে শিক্ষার্থীদের ওপর। তিনি প্রশ্ন রেখে বলেন, ‘এসএসসি ও এইচএসসিতে আগে পরীক্ষা ছিল দুটো। এখন তিনটি পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে এখন পরীক্ষার চাপ বেশি বাড়ছে না?’

আর পূর্ববর্তী শ্রেণির বিদ্যালয়ভিত্তিক মূল্যায়নকে পাবলিক পরীক্ষায় যুক্ত করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিষয় কমিয়ে আনার পরামর্শ এই শিক্ষা গবেষকের।


এ ক্যটাগরির আরো খবর..