মধুখালী প্রতিনিধিঃ দেশে করোনা ভাইরাসের প্রতিরোধের লকডাউনে কর্মহীন হয়ে যাওয়া সারা দেশের ন্যায় মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের কর্মহীন ভ্যানচালক, চা-বিক্রেতা এবং অসহায় দুঃুস্থ গরীব মানুষের মাঝে চাউল ও নগদ অর্থ বিতরন করা হয়। মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বৃহস্পতিবার (৮-৭-২০২১) ইং কোড়কদি ইউনিয়নে ১০৫ জনের নগদ ৪৫০ টাকা (জনপ্রতি), ৪৭ জনের ১০ কেজি করে চাউল (জনপ্রতি) ভ্যানচালক, চা-বিক্রেতা এবং অসহায় দুঃস্থ গরীব মানুষের মাঝে বিতরন করা হয় ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান (মুরাদ), মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মোর্শেদা আক্তার মিনা। আরও উপস্থিত ছিলেন কোড়কদি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মুকুল হোসেন রিক্ত, কোড়কদি ইউনিয়নের সচিব এস.এম.আরাফাত হাসান,মধুখালী উপজেলার নেতৃবৃন্দ সহ সকল ইউ.পি. সদস্য গন এবং গ্রাম পুলিশ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।




