সাপাহারে সাপের কামড়ে মৃত্যু-১

সাপাহারে সাপের কামড়ে মৃত্যু-১

প্রদীপ সাহা,সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বিষধর সাপের কামড়ে উপজেলার খঞ্জনপুর রামরামপুর গ্রামের হাসমত আলীর স্ত্রী সিদ্দিকা (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

পরিবারের বরাত দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে খাদিজা তার নিজ শয়নঘরে বাচ্চাদের নিয়ে শুয়ে ছিলেন। এমন সময় তার বাম হাতের আঙ্গুলে সাপ ছোবল মারে।
এসময় পরিবারের লোকজন ওঝার নিকট ঝাঁড়ফুক করে। এভাবে ক্রমান্বয়ে সারারাত ওঝা দিয়ে ঝাড়ফুঁক চালাতেই থাকে। পরে রোগীর অবস্থা সঙ্কটাপন্ন হলে তাকে বৃহষ্পতিবার (৮জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

অপর দিকে ওই রাতে উপজেলার কোচকুড়িলিয়া গ্রামের মৃত মহিউদ্দীনের স্ত্রী খোতেজা (৬৫) কে সাপে ছোবল দিলে রাত ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। হাসপাতালে প্রাথমিক অবস্থায় চিকিৎসা প্রদানের পর রোগীর অবস্থা কিছুটা খারাপ হওয়ায় বৃহষ্পতিবার সকাল ১০টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ট করা হয়েছে বলে জানান কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডাঃ আব্দুল মালেক।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।