মধুখালীতে মাদক নির্মূলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের একত্র ঘোষণা

মধুখালীতে মাদক নির্মূলে প্রশাসন ও জনপ্রতিনিধিদের একত্র ঘোষণা

আসুন আমরা সকলে মিলে মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং কৃষকের ফসল চুরি ও তছরূপ প্রতিরোধে ফরিদপুরের মধুখালী উপজেলার বেলেশ্বর বাজারে মাদক নির্মূল বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) বিকাল ৪টায় এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ আজম খান। বিশেষ অতিথি ছিলেন মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস. এম. নুরুজ্জামান, ৫ নং রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, গাজনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন মন্ডল মানিক ও সাবেক ইউপি সদস্য মোঃ ইদ্রিস আলী মোল্লা।

এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক ইফতেখারুজ্জামান আজম নিলু, বেলেশ্বর বাজার কমিটির আহ্বায়ক আঃ কুদ্দুস শেখ, সমাজসেবক সিরাজুদ্দীন,আবু তালেব, আঃ রহিম শেখ, মহিদুল হাসান,তপন ভৌমিক, মুজিবুর রহমান,আঃ রশীদ মোল্লা,আঃ রাজ্জাক, কালীপদ পাল,মিলন মন্ডল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ। বক্তারা বলেন, মাদক সমাজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে—এটি রোধ করতে হলে সকল শ্রেণি-পেশার মানুষকে একসাথে কাজ করতে হবে।

সবাইকে যার যার অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এ সময় জানানো হয়, ভবিষ্যতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সরাসরি মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি প্রদান করা হবে। এই বলে জনপ্রতিনিদের একত্র ঘোষনা অনুষ্ঠান শেষ করেন ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।