× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

 নোয়াখালী প্রতিনিধি

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২২ মে, ২০২৩
noakhali

রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে প্রকাশ্য জনসভায় হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা আওয়ামী লীগ।  এ সময় আওয়ামী লীগ নেতাকর্মিরা  দ্রুত সময়ের মধ্যে হুমকিদাতাকে বিচার দাবি করেন।

সোমবার (২২ মে) বেলা ১১ টায় মাইজদী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌর মেয়র শহীদ উল্লাহ খান সোহেল, নোয়াখালী শহর আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু প্রমূখ।

প্রসঙ্গত, গত ১৯ মে সরকারের পদত্যাগ, গায়েবি মামলা ও গণগ্রেপ্তার বন্ধ, সরকারের দুর্নীতির প্রতিবাদ সহ ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ। পরে এ ঘটনায় কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে ২২ মে সোমবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের কর্মসূচী ঘোষণা দেওয়া হয়।


এ ক্যটাগরির আরো খবর..