× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

প্রথম ধাপে ২০ জেলার ইউপি নির্বাচন ১১ এপ্রিল

Dutta
হালনাগাদ: বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২১
https://thenewse.com/wp-content/uploads/UP-Election.jpg

প্রথম ধাপে দেশের ২০ জেলার ৬৩ উপজেলায় ৩২৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভায় আগামী ১১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪১ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

আজ ১৭ ফেব্রুয়ারি(বুধবার) সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ৭৬তম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মোহাম্মদ হুমায়ুর কবীর খোন্দকার।

সচিব বলেন, ৪১ টি ইউপিতে ইভিএম ও বাকিগুলোতে ব্যালট এবং ৯টি পৌরসভার সবগুলোতে ইভিএমে ভোট হবে। ২ মার্চের পর এই ইউপি ও পৌরসভার তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর পরই ইউপির প্রথম ধাপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ইউপির সঙ্গে মেয়াদোত্তীর্ণ কিছু পৌরসভার তফসিল দেওয়ারও চিন্তা করছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ২০১৬ সালের মার্চ থেকে জুন পর্যন্ত ছয় ধাপে ৪ হাজার ৩২১টিতে ভোট হয়। এর মধ্যে ওই বছরের ২২ মার্চ প্রথম ধাপে ৭৫২টি ও একই বছরের ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ), আইন, ২০০৯ (৩) অনুযায়ি, আগামী ২১ ও ৩০ মার্চের মধ্যে এ দুই ধাপের নির্বাচনের বিধান রয়েছে। কিন্তু ভোটার তালিকা হালনাগাদের কাজ চলমান থাকায় মার্চে ইউনিয়ন পরিষদের নির্বাচন করা সম্ভব হবে না বলে ইতোমধ্যে জানিয়ে দিয়েছে কমিশন। এছাড়া, ইসি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্বাচনের সময় ৯০ দিন পর্যন্ত বাড়াতে অনুরোধ জানিয়েছে বলেও ইসি সূত্রে জানা গেছে।

হুমায়ুন কবীর বলেন, ষষ্ঠ ধাপের ৯টি পৌরসভার ভোটগ্রহণও অনুষ্ঠিত হবে। পৌরসভাগুলো হলো- ঝালকাঠি, লাঙ্গলকোট, ভাঙ্গা, চকরিয়া, সোনাগজী, কবিরহাট, মহেশখালী, সেতাবগঞ্জ ও দেবীগঞ্জ। এসব পৌরসভাতেও ইভিএমে ভোটগ্রহণ হবে।

এবারও গতবারের মতো চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ইউপির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


এ ক্যটাগরির আরো খবর..